ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো অধিদপ্তর

২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১১:৫৯:১৪
তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় আজ (১৯ ফেব্রুয়ারি) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকবে এবং দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৬–১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ ৮৭ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

সারা দেশের জন্য ১২০ ঘণ্টার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে