ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ঈদের আগেই আরেক দফা ভোটের প্রস্তুতি!

২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১১:০৯:৪৫
ঈদের আগেই আরেক দফা ভোটের প্রস্তুতি!

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর এবার সংরক্ষিত নারী আসনের নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত আসনের নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, ঈদের আগেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে। তিনি বলেন, “৯০ দিনের মধ্যেই নির্বাচন করতে হয়। সম্ভব হলে রোজার মধ্যেই আমরা এটি সম্পন্ন করতে চাই।”

ইসি মাছউদ জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচন শেষ হলে ঈদের পর উপ-নির্বাচন আয়োজন করা হবে। এরপর পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

প্রচলিত আইন অনুযায়ী, যে রাজনৈতিক দল সাধারণ আসনে যতটি আসন পায়, সেই অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। একাধিক সাধারণ আসনে জয়ী হলেই কেবল কোনো দল সংরক্ষিত নারী আসন পায়; স্বতন্ত্র প্রার্থীরা এককভাবে নারী আসনের জন্য বিবেচিত হন না।

গত ১২ ফেব্রুয়ারি ২৯৯ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুটি আসন স্থগিত রেখে ২৯৭ আসনের ফলাফল ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

এবারের নির্বাচনে মোট ৮৩ জন নারী প্রার্থী অংশ নেন—এর মধ্যে ৬৩ জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত এবং ২০ জন স্বতন্ত্র। নির্বাচিত হয়েছেন সাত জন নারী প্রার্থী। বিএনপি থেকে ছয় জন নারী প্রার্থী জয়ী হয়েছেন। একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে