ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ট্রেডিং সিস্টেমের বাইরে ২ কোটি শেয়ার স্থানান্তর

২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১৬:৫৪:৩৭
ট্রেডিং সিস্টেমের বাইরে ২ কোটি শেয়ার স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত শিল্প খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাতের এক উদ্যোক্তা পরিচালক তার ঘোষিত শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।

কোম্পানিটি জানিয়েছে, উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল পূর্বঘোষণা অনুযায়ী মোট ২ কোটি (২,০০,০০,০০০) শেয়ার উপহারের মাধ্যমে হস্তান্তর সম্পন্ন করেছেন। এর মধ্যে তার কন্যা সোহা সোহাকে ১ কোটি (১,০০,০০,০০০) শেয়ার এবং পুত্র সাইহাম সাদিক পিয়ালকে ১ কোটি (১,০০,০০,০০০) শেয়ার প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, উভয়ই কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার (জেনারেল শেয়ারহোল্ডার)। শেয়ারগুলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঢকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ সংক্রান্ত একটি ঘোষণা প্রকাশ করেছিল। ঘোষণায় উল্লেখিত তথ্য অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়ায় শেয়ার স্থানান্তর সম্পন্ন হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে