ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

অন্তর্বর্তী সরকারের যাত্রা শেষ, বিএনপি হাতে পেল ঋণের বোঝা

২০২৬ ফেব্রুয়ারি ১৭ ১২:১১:৩৬
অন্তর্বর্তী সরকারের যাত্রা শেষ, বিএনপি হাতে পেল ঋণের বোঝা

নিজস্ব প্রতিবেদক: নবনির্বাচিত বিএনপি সরকারের হাত ধরে আজ (১৭ ফেব্রুয়ারি) ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্বের ইতি টানা হলো। তবে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের সময় দেশের অর্থনীতি সামলাতে হবে বিশাল ঋণের বোঝা, যা ২৩ লাখ কোটি টাকারও বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশি-বিদেশি উৎস থেকে নেওয়া সরকারি ঋণের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৫০ হাজার ৯০৪ কোটি টাকা। চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে সরকার ব্যাংকিং উৎস থেকে ৬১ হাজার ১৪৮ কোটি টাকা ঋণ নিয়েছে।

একই সময় বৈদেশিক ঋণ ১০৭ কোটি ৪০ লাখ ডলার এসেছে, যা প্রতি ডলার ১২২ টাকা ধরে ১৩ হাজার ১০৩ কোটি টাকা। অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে দেশি-বিদেশি উৎস থেকে নেওয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪ হাজার ২৫১ কোটি টাকা। সব মিলিয়ে গত বছরের ডিসেম্বর পর্যন্ত সরকারের ঋণের পরিমাণ ২৩ লাখ ২৫ হাজার ১৫৫ কোটি টাকা।

বিশেষজ্ঞরা মনে করছেন, এমন বিশাল ঋণের বোঝা নিয়ে নতুন সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, বাজেট পরিচালনা এবং উন্নয়ন প্রকল্প চালু করা—সবক্ষেত্রেই বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে।

শিক্ষার্থী ও জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের পথচলা শেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে