ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

২০২৬ ফেব্রুয়ারি ১৬ ২০:০১:৩৩
চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইসলামি আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তাঁর বাসায় যান। সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় চরমোনাই পীরের বাসায় পৌঁছান তিনি।

এর আগে, গত রোববার বিএনপি চেয়ারম্যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এর সঙ্গে সাক্ষাৎ করেন। এই সময় তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জোটের শরিকদের ৩টি আসন যুক্ত হলে বিএনপি জোটের মোট আসনসংখ্যা দাঁড়ায় ২১২। নির্বাচনের পরদিন, শুক্রবার রাতেই ২৯৯ আসনের মধ্যে ২৯৭টির গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংসদে নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করবেন। সংসদ সদস্যদের শপথের পর বিকেলে নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে