ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

প্রধানমন্ত্রীর শপথের সময় জানা গেল

২০২৬ ফেব্রুয়ারি ১৬ ১৯:১৭:২০
প্রধানমন্ত্রীর শপথের সময় জানা গেল

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনিযুক্ত সংসদ সদস্যরা আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নেবেন। সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে।

এরপর বিকেল ৪টায় নবনিযুক্ত প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা দলীয় শপথ গ্রহণ করবেন। বিএনপি মিডিয়া সেল সোমবার (১৬ ফেব্রুয়ারি) এই সময়সূচি নিশ্চিত করেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে