ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

মন্ত্রণালয় ছাড়লেন উপদেষ্টা

২০২৬ ফেব্রুয়ারি ১৬ ১৮:২৭:৩৩
মন্ত্রণালয় ছাড়লেন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার দুপুরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বিদায় নেন। এ সময় কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন।

মন্ত্রণালয়ের সচিব আসাদ আল সিয়ামসহ অন্যান্য কর্মকর্তারা তাঁকে বিদায় জানান। তিনি সাংবাদিকদের বলেন, “আমি পুরোনো জীবনে ফিরে যাব। কিছু লেখালেখি করব, সেই সুবাদে আবারও আপনাদের সঙ্গে কথাবার্তা হতে পারে।”

উপদেষ্টা থাকাকালীন কোনো পূর্ণতা বা আফসোস আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, “ভালো-মন্দ মিলিয়েই।” এরপর তিনি মন্ত্রণালয়ের বাইরে কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে