ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

২০২৬ ফেব্রুয়ারি ১৬ ১৭:৫৬:৩১
বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুই আসন থেকে জয়লাভ করেছেন। আইন অনুযায়ী, একজন প্রার্থী একাধিক আসন জিতলেও শুধুমাত্র একটি আসনই ধরে রাখতে পারবেন।

তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে একটি লিখিত চিঠি তিনি নির্বাচন কমিশন (ইসি)-তে জমা দিয়েছেন। বর্তমানে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করার প্রক্রিয়া চলছে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, “বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার চিঠি আমরা পেয়েছি। তবে গেজেট প্রকাশ এখনো হয়নি।”

আইন অনুসারে, কোনো ব্যক্তি একাধিক আসনে নির্বাচিত হলে ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে কোন আসন রাখতে চান। নির্ধারিত সময়ের মধ্যে না জানালে নির্বাচন কমিশন স্বয়ংক্রিয়ভাবে অবশিষ্ট আসনগুলো শূন্য ঘোষণা করবে।

এই সিদ্ধান্ত নেওয়ার পর বগুড়া-৬ আসনের জন্য যথাযথ আইনানুগ প্রক্রিয়া শুরু হবে, যাতে প্রয়োজন হলে উপনির্বাচনের আয়োজন করা যায়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে