ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

৩০ লাখ ভোক্তা পাচ্ছে ভর্তুকি মূল্যের ৫টি জরুরি পণ্য

২০২৬ ফেব্রুয়ারি ১৬ ১৭:৫৩:১৯
৩০ লাখ ভোক্তা পাচ্ছে ভর্তুকি মূল্যের ৫টি জরুরি পণ্য

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান উপলক্ষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করবে রাষ্ট্রীয় সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ কার্যক্রমের আওতায় সারাদেশে বাজারমূল্যের তুলনায় কম দামে ৫টি পণ্য পাওয়া যাবে—ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর।

টিসিবি জানায়, বিক্রি কার্যক্রম শুরু হওয়ার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত ডিলারদের পণ্য সংগ্রহের জন্য আগাম অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্মার্ট কার্ডধারী পরিবারের জন্য প্রতি মাসে নিয়মিতভাবে পণ্য বিক্রি চলবে। এছাড়া ট্রাকসেলের মাধ্যমে সারাদেশে ৩০–৩৫ লাখ সাধারণ ভোক্তাকে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করা হবে।

টিসিবির মুখপাত্র শাহাদত হোসেন বলেন, “রমজানে বাজার স্থিতিশীল রাখতে ট্রাকসেলের মাধ্যমে কয়েকটি পণ্য বিক্রি করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে এ বিক্রি কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিটি জেলা, সিটি করপোরেশন ও বিভাগীয় শহরে ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে