ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য ৩৭টি প্রাইভেট বাড়ি প্রস্তুত

২০২৬ ফেব্রুয়ারি ১৬ ১৩:৩৫:২০
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য ৩৭টি প্রাইভেট বাড়ি প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক: নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ৩৭টি বাড়ি প্রস্তুত রাখা হয়েছে, জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বাসভবন নতুন প্রধানমন্ত্রী কর্তৃক ইচ্ছামত ঠিক করা হবে।

সোমবার দুপুরে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাসভবনসহ অন্যান্য বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেন তিনি। উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত বাড়িগুলো ধানমন্ডি, মিন্টু রোড, হেয়ার রোড ও গুলশান এলাকায় অবস্থিত। প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি তৈরি করারও প্রস্তুতি রাখা হয়েছে। তিনি নিশ্চিত করেন, শপথ নেওয়ার দিনেই সব বাড়ি ব্যবহারের জন্য প্রস্তুত থাকবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা গত ১৮ মাস জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করেছি। এছাড়া, গত সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন থেকে দেশকে নতুন গতিতে নিয়ে আসার চেষ্টা করেছি। নিজেদের কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করেছি।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে