‘হ্যাঁ’ জয়ী হলেও জুলাই সনদের যেসব বিষয় বাস্তবায়ন অনিশ্চিত
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার)’ বাস্তবায়নের প্রশ্নে ৬২ শতাংশের বেশি ভোটার ‘হ্যাঁ’ ভোট দেন। মোট ১২ কোটি ৭৭ লাখ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন সাত কোটি ৭৬ লাখ ৯৫ হাজার মানুষ। ফলে আনুষ্ঠানিকভাবে জুলাই সনদ বাস্তবায়নের পথ উন্মুক্ত হয়েছে।
সরকারি আদেশ অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্যরাই সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবেন এবং জাতীয় সংসদের প্রথম অধিবেশন থেকে ১৮০ কার্যদিবসের মধ্যে সনদে উল্লেখিত সাংবিধানিক প্রস্তাবগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবেন।
সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের পর গণভোটে মোট ৮৪টি প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়, যার মধ্যে ৪৭টি ছিল সাংবিধানিক সংশোধন-সংক্রান্ত।
যদিও গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে, বেশ কয়েকটি সাংবিধানিক প্রস্তাবে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের ‘নোট অব ডিসেন্ট’ বা আনুষ্ঠানিক আপত্তি ছিল। সদ্য সমাপ্ত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায়, এসব আপত্তিকৃত প্রস্তাব বাস্তবায়নে রাজনৈতিক সমঝোতার প্রয়োজন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সংবিধান বিশ্লেষকদের মতে, যেসব প্রস্তাবে কোনো নোট অব ডিসেন্ট নেই, সেগুলো বাস্তবায়নে তেমন বাধা দেখা যাওয়ার কথা নয়। তবে আপত্তিকৃত বিষয়গুলো নিয়ে সংসদে বিতর্ক এবং সংশোধনের সম্ভাবনা রয়েছে।
দুই কক্ষবিশিষ্ট সংসদের উচ্চকক্ষ গঠন প্রশ্নে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। গণভোটের প্রশ্নপত্রে উচ্চকক্ষ গঠনের ভিত্তি হিসেবে আনুপাতিক ভোটের হার উল্লেখ ছিল। অন্যদিকে, বিএনপির নির্বাচনী ইশতেহারে সংসদের আসনসংখ্যার ভিত্তিতে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব দেওয়া হয়।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বিবিসি বাংলাকে বলেন, বিএনপির ইশতেহার সরাসরি গণভোটে উপস্থাপিত হয়নি; কিন্তু উচ্চকক্ষ আনুপাতিক ভোটের ভিত্তিতে গঠনের বিষয়ে জনগণ সরাসরি মত দিয়েছে।
বিশ্লেষকদের মতে, গণভোটে অনুমোদন পাওয়া সত্ত্বেও যেসব প্রস্তাবে বড় রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আপত্তি রয়েছে, সেগুলো বাস্তবায়নে—সংসদীয় কমিটিতে পুনরালোচনা হতে পারে, ভাষাগত বা কাঠামোগত সংশোধন আনা হতে পারে, রাজনৈতিক সমঝোতার মাধ্যমে আংশিক পরিবর্তন হতে পারে, অথবা নির্দিষ্ট প্রস্তাব কার্যত স্থগিত থাকতে পারে।
অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট জুলাই সনদের নীতিগত অনুমোদন দিলেও, বাস্তবায়নের প্রতিটি ধাপ শেষ পর্যন্ত নির্ভর করবে সংসদের ভেতরের রাজনৈতিক সমীকরণ ও ঐকমত্যের ওপর।
মুসআব/
পাঠকের মতামত:
- ‘হ্যাঁ’ জয়ী হলেও জুলাই সনদের যেসব বিষয় বাস্তবায়ন অনিশ্চিত
- যে কারণে ফ্রি গাড়ি-সরকারি প্লট নিচ্ছেন না জামায়াত এমপিরা!
- চায়না ইস্টার্ন ও এমিরেটস ফ্লাইটে দুই উপদেষ্টার দেশত্যাগ ইস্যুতে বাড়ছে রহস্য
- দেশ ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার সাবেক জ্বালানিমন্ত্রী
- নির্বাচনি দায়িত্ব শেষে বড় ঘোষণা সেনাপ্রধানের
- বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য দিন
- ক্যাশ ডিভিডেন্ড পেয়েছে দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ১৪ দিনে এলো ১৩৫ কোটি ডলার রেমিট্যান্স
- ৭০ হাজার প্রস্তাবের মধ্য থেকে চূড়ান্ত হলো আহমাদুল্লাহর বইয়ের নাম
- তারেক রহমান জামায়াত আমিরের বাসায় সাক্ষাৎ করতে গেলেন
- তারেক রহমানকে যা দিয়ে আপ্যায়ন করবেন জামায়াত আমির
- পছন্দের প্রার্থীর জয়ে পায়েস রান্না, তালাক দিলেন স্বামী
- প্রাইম ব্যাংকের এমডির পদত্যাগ
- নতুন সরকারের কাছে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের প্রত্যাশা
- অরেঞ্জ বন্ডে নতুন সুযোগ, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য বড় খবর
- বিএনপির নতুন সরকারের শপথে আসছে ভারতের প্রতিনিধি!
- ডিএসইতে ব্যাপক ক্রয়চাপ, ৯ খাতে দরপতনহীন লেনদেন
- ৪ বছর পর ভারতের বড় সিদ্ধান্ত: রপ্তানি আবারও শুরু
- প্রবাসীর স্ত্রীর খাটের নিচে পুলিশ কর্মকর্তা, অতঃপর...
- সৌদি আরব জানাল রমজান কখন শুরু হবে
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ৬ ডজনের বেশি প্রতিষ্ঠান
- সারা দেশের সরকারি-বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ
- বুবলীর অভিনয় ত্যাগের পেছনে শাকিবের শর্ত
- রেকর্ড উত্থানে ৭০ পয়েন্ট যোগ করল ১০ শীর্ষ কোম্পানি
- হাতিয়ায় নারীকে ধর্ষণের অভিযোগ: যা জানা যাচ্ছে
- সেফ এক্সিট বিতর্কে সরাসরি জবাব দিলেন সৈয়দা রিজওয়ানা
- নির্বাচন কমিশনে ১১ অভিযোগ দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
- শপথের আগেই প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত
- শেয়ারবাজারে বড় সুযোগ; মেয়াদি মিউচুয়াল ফান্ডে ২০০% রিটার্নের সম্ভাবনা!
- দুই দফা শপথ, নিজেকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ১৫ ফেব্রুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- নির্বাচনের পর প্রথম কার্যদিবসে সর্বোচ্চ অবস্থানে শেয়ারবাজার
- ১৫ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ১৫ ফেব্রুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- মোদি উপস্থিত হলে শপথ অনুষ্ঠানে অংশ নেবো না
- ডিএসইর তদন্তে এক কোম্পানির লেনদেন বন্ধ
- এনসিপি গড়ছে ছায়া মন্ত্রিসভা—এবার নজর যাদের দিকে
- নির্বাচনের পরে শেয়ারবাজারে সুবাতাস
- নির্বাচন ঘিরে প্রশাসনিক সমীকরণ ব্যাখ্যায় যা জানাল প্রেস উইং
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে দুই কোম্পানি
- মন্ত্রিত্বের প্রস্তাব নিয়ে স্পষ্ট জবাব দিলেন সাবেক অধিনায়ক
- ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের শপথে আসছেন মোদি?
- চার দিন পর খুলল শেয়ারবাজার
- মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তারেক রহমান-এর জন্য বিশেষ উপহার
- কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি?
- কিউইদের উড়িয়ে সবার আগে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা
- হাসিনাকে ফেরানো ও ভারতের সাথে সম্পর্ক নিয়ে যা বললেন তারেক রহমান
- প্রথম ১০০ দিনেই শেয়ারবাজার সংস্কারের রোডম্যাপ চায় ডিবিএ
- রপ্তানি আয়ে বিপ্লব ঘটাতে চায় বিজিএমইএ: ব্যবসা-বান্ধব নীতির প্রত্যাশা
- তারেক রহমানের মন্ত্রীসভায় কারা পাচ্ছেন বড় দায়িত্ব
- নাম বদলে গেল স্ট্যান্ডার্ড ব্যাংকের
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে মন্ত্রিসভায় থাকতে পারেন যারা
- ‘জেড’ ক্যাটাগরি থেকে মুক্ত হলো দুই কোম্পানি
- ওষুধ ও রসায়ন খাতে ধারাবাহিক লোকসানে ৫ কোম্পানি
- ডিজিটাল সংস্কারে বদলে যাচ্ছে শেয়ারবাজার: বাংলাদেশ ব্যাংক
- একীভূত পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের সুখবর দিলেন অর্থ উপদেষ্টা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে দুই কোম্পানি
- ফুঁসে উঠল বাংলাদেশ ব্যাংক—পদত্যাগের আল্টিমেটাম
- নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্ব নিয়ে হাইকোর্টে মামলা
- শেয়ারবাজারে বড় সুযোগ; মেয়াদি মিউচুয়াল ফান্ডে ২০০% রিটার্নের সম্ভাবনা!
- ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন জামায়াত আমির
- মির্জা আব্বাসের কাছে হেরে তবুও জাতীয় সংসদে যাচ্ছেন নাসীরুদ্দীন
- দুই বছর পর ডিভিডেন্ড, পরিমাণ মাত্র ১ পয়সা!
- ১০ শেয়ারের অবদানে শক্তিশালী উত্থানে শেয়ারবাজার
জাতীয় এর সর্বশেষ খবর
- ‘হ্যাঁ’ জয়ী হলেও জুলাই সনদের যেসব বিষয় বাস্তবায়ন অনিশ্চিত
- যে কারণে ফ্রি গাড়ি-সরকারি প্লট নিচ্ছেন না জামায়াত এমপিরা!
- চায়না ইস্টার্ন ও এমিরেটস ফ্লাইটে দুই উপদেষ্টার দেশত্যাগ ইস্যুতে বাড়ছে রহস্য
- নির্বাচনি দায়িত্ব শেষে বড় ঘোষণা সেনাপ্রধানের














