ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য দিন

২০২৬ ফেব্রুয়ারি ১৬ ০৯:১৯:৫৫
বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য দিন

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস শুরুর প্রাক্কালে বাংলাদেশে চাঁদ দেখা নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটি জানিয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারি (বুধবার) বাংলাদেশে খালি চোখে নতুন চাঁদ দেখার সম্ভাবনা বেশ অনুকূল।

সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী, ওই দিন সূর্যাস্তের পর প্রায় ৫০ থেকে ৫১ মিনিট পর্যন্ত পশ্চিম আকাশে চাঁদ দৃশ্যমান থাকতে পারে, যা চাঁদ দেখার জন্য সহায়ক সময় হিসেবে বিবেচিত হয়।

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যমতে, নতুন চাঁদ (New Moon) সৃষ্টি হবে ১৭ ফেব্রুয়ারি রাতে। সাধারণত নতুন চাঁদ সৃষ্টির দিন তা খালি চোখে দেখা যায় না। কারণ চাঁদ দৃশ্যমান হতে হলে তার বয়স কমপক্ষে ১২ থেকে ১৮ ঘণ্টা হওয়া প্রয়োজন।

১৭ ফেব্রুয়ারি:বিশ্বের অধিকাংশ স্থানে খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম। তবে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে উন্নত টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখার চেষ্টা হতে পারে। সেসব দেশে চাঁদ দেখা গেলে ১৮ ফেব্রুয়ারি থেকেই রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

১৮ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময়):এদিন বাংলাদেশে সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৫৮ মিনিটে এবং চাঁদ অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে। অর্থাৎ সূর্যাস্তের পর প্রায় ৫০–৫১ মিনিট চাঁদ আকাশে অবস্থান করবে। এ সময় চাঁদের বয়স ২৪ ঘণ্টা অতিক্রম করবে, যা খালি চোখে দেখার জন্য অনুকূল ধরা হয়।

বিডব্লিউওটি জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে বিষয়টি নির্ভর করবে আকাশের স্বচ্ছতা ও মেঘমুক্ত দিগন্তের ওপর।

১৮ ফেব্রুয়ারি চাঁদ দেখা গেলে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে বাংলাদেশে রোজা শুরু হবে।আর যদি চাঁদ দেখা না যায়, তাহলে ২০ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হতে পারে।

গত বছর মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে একই দিনে বাংলাদেশে ঈদ উদযাপিত হয়েছিল। এ বছরও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী সময়ের ব্যবধান কম থাকায় একই সময়ে রোজা বা ঈদ শুরু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সরকারি চাঁদ দেখা কমিটির ঘোষণার ওপর।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে