ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

নির্বাচনের ফল নিয়ে বিস্ফোরক মন্তব্য সজীব ওয়াজেদ জয়–এর

২০২৬ ফেব্রুয়ারি ১৪ ১৯:২৭:২২
নির্বাচনের ফল নিয়ে বিস্ফোরক মন্তব্য সজীব ওয়াজেদ জয়–এর

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি কোনো আসন না পাওয়াকে “অবিশ্বাস্য” বলে মন্তব্য করেছেন সজীব ওয়াজেদ জয়।BBC–এর ‘নিউজ আওয়ার’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জাতীয় পার্টির ফলাফল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী–র নির্বাচনী সাফল্য নিয়ে প্রশ্ন তোলেন।

সাক্ষাৎকারে জয় বলেন, “বৃহত্তম ও পুরনো একটি দলকে নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে। প্রগতিশীল দলগুলোকে নিষিদ্ধ না করলেও তাদের সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি। অনেক নেতাকে কারাগারে রাখা হয়েছে। তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল কোনো আসন পায়নি—এটা অবিশ্বাস্য।”

জামায়াতের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, “জামায়াত সাধারণত ৫-১০টির বেশি আসন পায় না। সেখানে তারা প্রায় ৮০টি আসন পেয়েছে। সুতরাং এটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন ছিল না।”

আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে তিনি বিএনপির সঙ্গে সংলাপে রাজি কি না—এমন প্রশ্নের জবাবে জয় বলেন, “আমরা সবার সঙ্গে কথা বলতে প্রস্তুত। আওয়ামী লীগ ও বিএনপি যুক্তরাজ্যের টরি ও লেবার পার্টির মতো—এই দুই দল ছাড়া রাজনীতি কল্পনা করা যায় না।”

তিনি আরও বলেন, “হয়তো এখন অনেকেই খুশি যে একটি নির্বাচন হয়েছে। মধুচন্দ্রিমা শেষ হোক, তারপর দেখা যাবে। তবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সব সময় একটি ফ্যাক্টর হিসেবে থাকবে। আমাদের ৪০ শতাংশ ভোট রয়েছে, জাতীয় পার্টির রয়েছে আরও ৫ থেকে ১০ শতাংশ। তাদের সারা জীবন এড়িয়ে যাওয়া যাবে না।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে