ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

নাসীরুদ্দীন পাটওয়ারী চালু করলেন ‘চাঁদাবাজ.কম’ ওয়েবসাইট

২০২৬ ফেব্রুয়ারি ১১ ১৮:৫৮:১২
নাসীরুদ্দীন পাটওয়ারী চালু করলেন ‘চাঁদাবাজ.কম’ ওয়েবসাইট

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয় নাসীরুদ্দীন পাটওয়ারী দেশজুড়ে চাঁদাবাজি প্রতিরোধে নতুন ওয়েবসাইট চাঁদাবাজ.কম চালু করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) এনসিপি মিডিয়া উপ-কমিটি বিষয়টি নিশ্চিত করেছে। ওয়েবসাইটে ইতিমধ্যে সারাদেশ থেকে ৮টি রিপোর্ট জমা পড়েছে। পাটওয়ারীর নেতৃত্বে সংশ্লিষ্টরা এসব অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আপনার এলাকায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে দেরি না করে প্রমাণসহ রিপোর্ট করুন। যাতে অপরাধীরা চিহ্নিত হয় এবং তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া যায়। আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে চাই, সেখানে চাঁদাবাজদের কোনো জায়গা নেই।”

এর আগে, ৬ ফেব্রুয়ারি তিনি তার ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওয়েবসাইটের মাধ্যমে গোপনীয়ভাবে অভিযোগ জানানো সম্ভব হবে এবং প্রতিটি অভিযোগ দ্রুত তদন্তের মাধ্যমে সমাধান হবে।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে