দুই বছর পর ডিভিডেন্ড, পরিমাণ মাত্র ১ পয়সা!
নিজস্ব প্রতিবেদক: টানা দুই বছর ডিভিডেন্ড দিতে ব্যর্থ হওয়ার পর শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ফিড মিল লিমিটেড অবশেষে ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। তবে বিনিয়োগকারীদের জন্য এই ঘোষণা মোটেও সুখকর নয়; কোম্পানিটি শেয়ারপ্রতি মাত্র ০.১০ শতাংশ বা ১ পয়সা ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। তবে এই ডিভিডেন্ড কেবল সাধারণ বিনিয়োগকারীদের দেওয়া হবে, কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা কোনো ডিভিডেন্ড পাবেন না। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
দীর্ঘদিন ডিভিডেন্ড না দেওয়ায় কোম্পানিটি বর্তমানে ‘জেড’ ক্যাটাগরি বা পচা শেয়ারের তালিকায় রয়েছে। ডিভিডেন্ড প্রদানের মাধ্যমে মূলত এই কলঙ্ক থেকে মুক্তির চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। ২০২৫ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ পয়সা, যা গত বছরের ৭১ পয়সা লোকসানের তুলনায় কিছুটা ভালো। গত জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৯ পয়সা। কোম্পানির মোট ৯ কোটি ৩৩ লাখ শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের হাতে থাকা ৬ কোটি ৪৯ লাখ শেয়ারের বিপরীতে ৬ লাখ ৪৯ হাজার টাকা ডিভিডেন্ড হিসেবে বিতরণ করা হবে।
২০১৫ সালে আইপিও’র মাধ্যমে ১৮ কোটি টাকা তোলা এই কোম্পানিটির বর্তমান আর্থিক অবস্থা নিয়ে জনমনে ব্যাপক সংশয় রয়েছে। আইপিও’র টাকা ঋণ পরিশোধ ও ব্যবসা সম্প্রসারণে ব্যবহারের কথা থাকলেও কোম্পানিটি ঋণের বোঝা থেকে বের হতে পারেনি।
২০২৪ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে নিরীক্ষক প্রতিষ্ঠান ‘ইসলাম কাজী শফিক অ্যান্ড কোং’ বড় ধরনের অসংগতির তথ্য প্রকাশ করেছে। কোম্পানিটি তাদের দীর্ঘমেয়াদী ঋণ ৬৩ কোটি ৫১ লাখ টাকা দেখালেও ব্যাংকগুলোর কাছ থেকে প্রাপ্ত তথ্যে মাত্র ৬১ কোটি ৫৫ লাখ টাকার সত্যতা পাওয়া গেছে। অর্থাৎ প্রায় ২ কোটি টাকার ঋণের কোনো হদিস মেলেনি। এছাড়া গত বছরের জুনে ব্যাংক এশিয়া ন্যাশনাল ফিড মিলের ৪৭ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের জন্য তাদের সম্পদ নিলামে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। এই ঘটনাগুলো স্পষ্ট করে, নামমাত্র ডিভিডেন্ড ঘোষণা করলেও কোম্পানিটি চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
মামুন/
পাঠকের মতামত:
- দুই বছর পর ডিভিডেন্ড, পরিমাণ মাত্র ১ পয়সা!
- নগদ টাকার ঝড়: অনাপত্তি নিয়েই যাত্রা, তারপরই আটক!
- নির্বাচনি দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিহত
- জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে
- জয় বাংলা স্লোগান, অবশেষে ২ মোটরসাইকেল রেখে পলায়ন
- আইনি বাধ্যতামূলক না হওয়ায় মোটর বীমা উপেক্ষিত
- নির্বাচন ও গণভোটের ফলাফলের বড় ইঙ্গিত ইসির
- জামায়াত আমিরসহ নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন
- আটক জেলা জামায়াতের আমির, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
- ‘জেড’ ক্যাটাগরি থেকে মুক্ত হলো দুই কোম্পানি
- বিপুল টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক
- এক দিনে সাবেক দুই চেয়ারম্যানের মৃত্যু
- নির্বাচনের আগের রাতে আবেগঘন বাণী উপদেষ্টার
- ভোটকেন্দ্রে যেসব কাজ করতে পারবেন না পুলিশ সদস্যরা
- বিদায়ের দিনে ঢাবি প্রশাসনের নজিরবিহীন পদোন্নতি
- অন্তর্বর্তীকালীন সরকার টেলিযোগাযোগ আইনে ঐতিহাসিক সংস্কার
- যে আসনে সবচেয়ে বেশি ভোটার
- ঢাকাবাসীর জন্য বড় দুঃসংবাদ
- জাইমা রহমান যে কেন্দ্রে ভোট দেবেন
- এনসিপির গুরুত্বপূর্ণ নেতাদের ভোট কেন্দ্র প্রকাশ
- থার্মোবারিক বোমার ধ্বংসযজ্ঞ, হাজারো ফিলিস্তিনি মুহূর্তে ‘বাষ্পীভূত’
- ভোট দিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, দেখে নিন পুরো তালিকা
- ভোটাররা যা করতে পারবেন আর যা করতে পারবেন না
- সাবেক এমডির বাসায় গৃহকর্মী নির্যাতন: আদালতে লোমহর্ষক বর্ণনা
- ইসলামী ব্যাংকের চার কোটি টাকার লেনদেন স্থগিত
- ‘অতীত ভুলে গেলে চলবে না’—নির্বাচন নিয়ে সতর্কবার্তা
- নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই
- ভোট দিতে যাওয়ার আগে জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
- ১১ দলের বৈঠক শেষে যা বললেন জামায়াত আমির
- স্বর্ণ লেনদেন ঘিরে বিতর্ক, নিষেধাজ্ঞায় প্রতিষ্ঠান
- রোজায় যেসব পণ্য বেচবে টিসিবি
- নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি
- যুক্তরাষ্ট্রে ৮৫ শতাংশ রফতানি পণ্যে শূন্য শুল্ক
- রফতানি খাতে তারল্য বাড়াতে দুই ব্যাংকের চুক্তি
- নাম বদলে গেল স্ট্যান্ডার্ড ব্যাংকের
- ভয় জয় করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
- প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান যেখানে ভোট দেবেন
- রমজানে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি ঘোষণা
- প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে, কমেছে স্ত্রীর
- একীভূত পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের সুখবর দিলেন অর্থ উপদেষ্টা
- পোশাক খাতে সুসংবাদ: মার্কিন বাজারে কমছে শুল্ক, বাড়বে রপ্তানি
- পোশাক খাতে সুসংবাদ: মার্কিন বাজারে কমছে শুল্ক, বাড়বে রপ্তানি
- ভোটের ছুটিতে টানা ৪ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার
- উত্তরাধিকারসূত্রে শেয়ার হস্তান্তরের ঘোষণা
- হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- নিজের সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব
- মার্কেট মুভারে নতুন তিন কোম্পানি
- সূচকের রেকর্ড উত্থানে বিক্রেতা সংকটে হল্টেড তিন ডজন প্রতিষ্ঠান
- নির্বাচনী আচরণবিধি ভঙ্গে মুফতি আমির হামজার বড় শাস্তি
- ভোটের আগে ৬ দিনের কড়া নিষেধাজ্ঞা জারি
- নাম বদলে গেল স্ট্যান্ডার্ড ব্যাংকের
- বিএসসির মুনাফায় নতুন সমীকরণ
- ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত
- ডিজিটাল সংস্কারে বদলে যাচ্ছে শেয়ারবাজার: বাংলাদেশ ব্যাংক
- সেনাবাহিনীর পর এবার ব্যাংক কর্মকর্তা; বিতর্কিত ভিডিও ফাঁস
- ভোটের উত্তাপে দেশের শেয়ারবাজার: সুযোগ নাকি ঝুঁকি?
- একীভূত পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের সুখবর দিলেন অর্থ উপদেষ্টা
- নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্ব নিয়ে হাইকোর্টে মামলা
- ফুঁসে উঠল বাংলাদেশ ব্যাংক—পদত্যাগের আল্টিমেটাম
- ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন জামায়াত আমির
- ১০ শেয়ারের অবদানে শক্তিশালী উত্থানে শেয়ারবাজার
- বেক্সিমকো গ্রুপের ৩ কোম্পানির ৫ বছরের হিসাবে ‘বিশেষ তল্লাশি’
- ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর
- ইশতেহারে শেয়ারবাজার: বিএনপির পরিকল্পনায় আশাবাদী ব্রোকাররা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- দুই বছর পর ডিভিডেন্ড, পরিমাণ মাত্র ১ পয়সা!
- আইনি বাধ্যতামূলক না হওয়ায় মোটর বীমা উপেক্ষিত
- ‘জেড’ ক্যাটাগরি থেকে মুক্ত হলো দুই কোম্পানি






.jpg&w=50&h=35)






