জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে
নিজস্ব প্রতিবেদক : ভোটাধিকার গণতন্ত্রের অন্যতম মৌলিক ভিত্তি। কিন্তু সেই অধিকার যখন জালিয়াতির মাধ্যমে অপব্যবহার করা হয়, তখন পুরো নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। বাংলাদেশে নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা রক্ষায় জাল ভোটকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। এটি শুধু অনৈতিক কাজ নয়, বরং আইন অনুযায়ী শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ। জাল ভোটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর দণ্ডের বিধান রয়েছে।
জাল ভোট বলতে এমন ভোটকে বোঝায়, যা প্রকৃত ভোটার নিজে স্বেচ্ছায় দেননি। যেমন—অন্য কেউ ভোটারের নাম ব্যবহার করে ভোট দেওয়া, ভোটার উপস্থিত না থাকলেও ব্যালট বা ইভিএমে ভোট পড়ে যাওয়া, ভয়ভীতি বা জোর করে কাউকে নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য করা কিংবা একজন ব্যক্তির একাধিকবার ভোট দেওয়া। সহজভাবে বলতে গেলে, যেখানে ভোটারের স্বাধীন ইচ্ছা অনুপস্থিত, সেখানেই জাল ভোটের অস্তিত্ব।
স্বাধীনতার পর থেকে দেশে বিভিন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচনে জাল ভোটের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ রাজনৈতিক অঙ্গন ছাড়িয়ে সাধারণ ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে অনাস্থা তৈরি করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরেও বিভিন্ন রাজনৈতিক দল জাল ভোটের আশঙ্কা প্রকাশ করেছে। তবে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, জাল ভোট প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিক মামলা, গ্রেফতার এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর ৭৩ থেকে ৮৭ অনুচ্ছেদে নির্বাচনী অপরাধ ও বেআইনি আচরণের জন্য শাস্তির বিধান রয়েছে। আইন অনুযায়ী, জাল ভোট বা সংশ্লিষ্ট অপরাধে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে। এছাড়া ভোটকেন্দ্রে অনধিকার প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।
ভোটগ্রহণ চলাকালে দায়িত্বরত নির্বাহী ও বিচারিক হাকিম ঘটনাস্থলেই অপরাধ বিবেচনা করে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর ৭৪ অনুচ্ছেদ অনুযায়ী—
কোনো প্রার্থীকে সুবিধা দেওয়া বা বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত ব্যক্তির সহায়তা গ্রহণ বা প্ররোচিত করা।
ভোট দেওয়ার অযোগ্য জেনেও ভোট প্রদান করা বা ব্যালট পেপার চাওয়া।
একই ভোটকেন্দ্রে একাধিকবার ভোট দেওয়া বা ব্যালট পেপার চাওয়া।
একই নির্বাচনে একাধিক ভোটকেন্দ্রে ভোট দেওয়া।
ভোট চলাকালে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার সরিয়ে ফেলা।
জেনে–শুনে অন্য কাউকে এসব কাজে প্ররোচিত করা বা সহায়তা করা।
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।
নাহিদ/
পাঠকের মতামত:
- জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে
- জয় বাংলা স্লোগান, অবশেষে ২ মোটরসাইকেল রেখে পলায়ন
- আইনি বাধ্যতামূলক না হওয়ায় মোটর বীমা উপেক্ষিত
- নির্বাচন ও গণভোটের ফলাফলের বড় ইঙ্গিত ইসির
- জামায়াত আমিরসহ নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন
- আটক জেলা জামায়াতের আমির, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
- ‘জেড’ ক্যাটাগরি থেকে মুক্ত হলো দুই কোম্পানি
- বিপুল টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক
- এক দিনে সাবেক দুই চেয়ারম্যানের মৃত্যু
- নির্বাচনের আগের রাতে আবেগঘন বাণী উপদেষ্টার
- ভোটকেন্দ্রে যেসব কাজ করতে পারবেন না পুলিশ সদস্যরা
- বিদায়ের দিনে ঢাবি প্রশাসনের নজিরবিহীন পদোন্নতি
- অন্তর্বর্তীকালীন সরকার টেলিযোগাযোগ আইনে ঐতিহাসিক সংস্কার
- যে আসনে সবচেয়ে বেশি ভোটার
- ঢাকাবাসীর জন্য বড় দুঃসংবাদ
- জাইমা রহমান যে কেন্দ্রে ভোট দেবেন
- এনসিপির গুরুত্বপূর্ণ নেতাদের ভোট কেন্দ্র প্রকাশ
- থার্মোবারিক বোমার ধ্বংসযজ্ঞ, হাজারো ফিলিস্তিনি মুহূর্তে ‘বাষ্পীভূত’
- ভোট দিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, দেখে নিন পুরো তালিকা
- ভোটাররা যা করতে পারবেন আর যা করতে পারবেন না
- সাবেক এমডির বাসায় গৃহকর্মী নির্যাতন: আদালতে লোমহর্ষক বর্ণনা
- ইসলামী ব্যাংকের চার কোটি টাকার লেনদেন স্থগিত
- ‘অতীত ভুলে গেলে চলবে না’—নির্বাচন নিয়ে সতর্কবার্তা
- নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই
- ভোট দিতে যাওয়ার আগে জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
- ১১ দলের বৈঠক শেষে যা বললেন জামায়াত আমির
- স্বর্ণ লেনদেন ঘিরে বিতর্ক, নিষেধাজ্ঞায় প্রতিষ্ঠান
- রোজায় যেসব পণ্য বেচবে টিসিবি
- নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি
- যুক্তরাষ্ট্রে ৮৫ শতাংশ রফতানি পণ্যে শূন্য শুল্ক
- রফতানি খাতে তারল্য বাড়াতে দুই ব্যাংকের চুক্তি
- নাম বদলে গেল স্ট্যান্ডার্ড ব্যাংকের
- ভয় জয় করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
- প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান যেখানে ভোট দেবেন
- রমজানে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি ঘোষণা
- প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে, কমেছে স্ত্রীর
- একীভূত পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের সুখবর দিলেন অর্থ উপদেষ্টা
- পোশাক খাতে সুসংবাদ: মার্কিন বাজারে কমছে শুল্ক, বাড়বে রপ্তানি
- পোশাক খাতে সুসংবাদ: মার্কিন বাজারে কমছে শুল্ক, বাড়বে রপ্তানি
- ভোটের ছুটিতে টানা ৪ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার
- উত্তরাধিকারসূত্রে শেয়ার হস্তান্তরের ঘোষণা
- হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- নিজের সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব
- মার্কেট মুভারে নতুন তিন কোম্পানি
- সূচকের রেকর্ড উত্থানে বিক্রেতা সংকটে হল্টেড তিন ডজন প্রতিষ্ঠান
- নির্বাচনী আচরণবিধি ভঙ্গে মুফতি আমির হামজার বড় শাস্তি
- ভোটের আগে ৬ দিনের কড়া নিষেধাজ্ঞা জারি
- শেয়ারবাজারে রেকর্ড উত্থানের নেপথ্যে যে ১০ কোম্পানি
- প্রবাসী ও ভ্রমণকারীদের জন্য দুঃসংবাদ
- ঢাবি উপাচার্যের পদত্যাগের ঘোষণা
- নাম বদলে গেল স্ট্যান্ডার্ড ব্যাংকের
- বিএসসির মুনাফায় নতুন সমীকরণ
- ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত
- ডিজিটাল সংস্কারে বদলে যাচ্ছে শেয়ারবাজার: বাংলাদেশ ব্যাংক
- সেনাবাহিনীর পর এবার ব্যাংক কর্মকর্তা; বিতর্কিত ভিডিও ফাঁস
- ভোটের উত্তাপে দেশের শেয়ারবাজার: সুযোগ নাকি ঝুঁকি?
- নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্ব নিয়ে হাইকোর্টে মামলা
- ফুঁসে উঠল বাংলাদেশ ব্যাংক—পদত্যাগের আল্টিমেটাম
- একীভূত পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের সুখবর দিলেন অর্থ উপদেষ্টা
- ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন জামায়াত আমির
- ১০ শেয়ারের অবদানে শক্তিশালী উত্থানে শেয়ারবাজার
- বেক্সিমকো গ্রুপের ৩ কোম্পানির ৫ বছরের হিসাবে ‘বিশেষ তল্লাশি’
- ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর
- ইশতেহারে শেয়ারবাজার: বিএনপির পরিকল্পনায় আশাবাদী ব্রোকাররা
জাতীয় এর সর্বশেষ খবর
- জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে
- জয় বাংলা স্লোগান, অবশেষে ২ মোটরসাইকেল রেখে পলায়ন
- নির্বাচন ও গণভোটের ফলাফলের বড় ইঙ্গিত ইসির
- জামায়াত আমিরসহ নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন
- আটক জেলা জামায়াতের আমির, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি














