ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

আটক জেলা জামায়াতের আমির, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

২০২৬ ফেব্রুয়ারি ১১ ১৫:০৯:১৪
আটক জেলা জামায়াতের আমির, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক : নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে প্রায় অর্ধকোটি টাকাসহ আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন। আটকের পর জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়লে তাকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছানোর পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলাল উদ্দিনের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দুপুর ১টার দিকে অ্যাম্বুলেন্সযোগে তাকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

উদ্ধার হওয়া টাকার উৎস ও বহনের উদ্দেশ্য সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে