ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

এক দিনে সাবেক দুই চেয়ারম্যানের মৃত্যু

২০২৬ ফেব্রুয়ারি ১১ ১২:৪২:৫৪
এক দিনে সাবেক দুই চেয়ারম্যানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়নের সাবেক দুই চেয়ারম্যান একই দিনে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পৃথক স্থানে এই দুই জনপ্রতিনিধি মারা যান।

সাবেক উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার (৬২) ঢাকা মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১:৩০ মিনিটে মারা যান। তিনি ৭নং উথরাইল ইউনিয়ন পরিষদে তিনবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ইমদাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দিনাজপুর জিলা স্কুল মাঠে। এরপর বাদ জোহর উথরাইল ইউনিয়নের দাঁড়াইল দিঘী গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

অন্যদিকে, একই ইউনিয়নের মো. আনিছুর রহমান (৬০) মঙ্গলবার বেলা ১১টায় মালিগ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন। তিনি এক মেয়াদে উথরাইল ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। বাদ আসর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বর্তমান চেয়ারম্যান মো. রুহুল আমিন জানান, একই দিনে দুই সাবেক চেয়ারম্যানের মৃত্যুতে পুরো ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমেছে। তাদের চলে যাওয়ায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শূন্যতা তৈরি হয়েছে।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে