ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

বিদায়ের দিনে ঢাবি প্রশাসনের নজিরবিহীন পদোন্নতি

২০২৬ ফেব্রুয়ারি ১১ ১২:১০:২৫
বিদায়ের দিনে ঢাবি প্রশাসনের নজিরবিহীন পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান এর বিদায়বেলায় ২০৭ জন সহকারী রেজিস্ট্রারকে ডেপুটি রেজিস্ট্রার পদে পদোন্নতি দেওয়ার উদ্যোগ নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়োগ ও পদোন্নতি নীতিমালা-২০২০ অনুযায়ী, সাধারণত বছরে মাত্র ২১ জনকে পদোন্নতি দেওয়ার সুযোগ রয়েছে। তাই ২০৭ জনের এই উদ্যোগ নজিরবিহীন ও ব্যয়বহুল হিসেবে দেখা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের হিসাব অনুযায়ী, এই পদোন্নতি বাস্তবায়িত হলে বেতন খাতে বছরে সাড়ে ৩ কোটি টাকা বৃদ্ধি এবং পেনশনে প্রভাব পড়বে। সিন্ডিকেটের নির্দেশে পদোন্নতি বোর্ড ১৬ ও ১৭ ফেব্রুয়ারি সাক্ষাৎকার নেবে, এরপর বোর্ডের সুপারিশ অনুমোদন হলে পদোন্নতি কার্যকর হবে।

উপাচার্য নিয়াজ জানান, “সরকারের অন্যান্য অফিসের মতো, যারা দীর্ঘদিন বঞ্চিত ছিলেন, তাদের জন্য একবার নির্দিষ্ট শর্ত সাপেক্ষে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তবে কতজনকে পদোন্নতি দেওয়া হবে, তা এখনও চূড়ান্ত নয়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তারা অভিযোগ করেছেন, জুনিয়র কর্মকর্তাদের পদোন্নতি তালিকায় থাকা নতুন বৈষম্য সৃষ্টি করতে পারে। যদিও কারিগরি কমিটি বলছে, “এই পদোন্নতি মূলত পদের আপগ্রেডেশন সংক্রান্ত এবং বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে করা হচ্ছে।”

উপাচার্য অধ্যাপক নিয়াজ খান এ সময় সংবাদ সম্মেলনে পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন, তবে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি কিছুদিন আরও দায়িত্ব পালন করতে রাজি আছেন।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে