ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

যে আসনে সবচেয়ে বেশি ভোটার

২০২৬ ফেব্রুয়ারি ১১ ১২:০২:০৭
যে আসনে সবচেয়ে বেশি ভোটার

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীকাল, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৩০০টি আসনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

এই নির্বাচনকে কেন্দ্র করে ভোটারের সংখ্যা অনুযায়ী সবচেয়ে বড় আসন হলো গাজীপুর-২, যেখানে ভোটার সংখ্যা ৮ লাখ ৪ হাজার ৩৩৩। অপরদিকে সবচেয়ে ছোট আসন হলো ঝালকাঠি-১, যেখানে ভোটারের সংখ্যা মাত্র ২ লাখ ২৮ হাজার ৪৩১।

এবারের ভোটার তালিকায় নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের চেয়ে প্রায় ২০ লাখ বেশি। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১ হাজার ২৩২।

নির্বাচন কমিশন আশা করছে, এই বিশাল সংখ্যক ভোটার নির্ধারিত সময়ে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে