ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

জাইমা রহমান যে কেন্দ্রে ভোট দেবেন

২০২৬ ফেব্রুয়ারি ১১ ১১:৫৭:১৮
জাইমা রহমান যে কেন্দ্রে ভোট দেবেন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে, ব্যারিস্টার জাইমা রহমান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-১৭ সংসদীয় আসনের একটি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

জানা গেছে, তিনি বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। এই কেন্দ্রে ভোট দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও।

বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে ভোট দেওয়ার সুনির্দিষ্ট সময়সূচি অনুযায়ী, ব্যারিস্টার জাইমা রহমান তারেক রহমানের সঙ্গে সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হবেন।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে