ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ভোট দিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, দেখে নিন পুরো তালিকা

২০২৬ ফেব্রুয়ারি ১১ ১১:৪৪:০৫
ভোট দিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, দেখে নিন পুরো তালিকা

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নিজ নিজ এলাকায় ভোটাধিকার প্রয়োগ করবেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। একই এলাকায় অবস্থিত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দেবেন শিক্ষা উপদেষ্টা ড. সিআর আবরার।

রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকায় সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং শ্যামলী শিশু মেলার কাছে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার তাদের কেন্দ্র থেকে ভোটাধিকার প্রয়োগ করবেন। নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন মহাখালী ডিওএইচএস এলাকার একটি স্কুল কেন্দ্রে ভোট দেবেন, আর ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার উত্তরা ১০ নম্বর সেক্টর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগ কেন্দ্রে ভোট দেবেন। তবে ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন, যিনি চট্টগ্রামের ভোটার, ঢাকা অবস্থানের কারণে ভোটকেন্দ্রে উপস্থিত নাও হতে পারেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গুলশান-২ এর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন, আর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ধানমন্ডির একটি কেন্দ্রে ভোট প্রদান করবেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অধিকাংশ উপদেষ্টা রাজধানীতে অবস্থান করবেন এবং নিজ নিজ আবাসিক এলাকার ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে