ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ভোটের আগে ‘মন্ত্রী কার্ড’ খেলল জামায়াত!

২০২৬ ফেব্রুয়ারি ০৯ ১৭:০৭:৩৬
ভোটের আগে ‘মন্ত্রী কার্ড’ খেলল জামায়াত!

নিজস্ব প্রতিবেদক : জামায়াত আমির ডা. শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আল্লামা মামুনুল হক বিজয়ী হলে তাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে নির্বাচনি জনসভায় এই ঘোষণা দেন তিনি। তিনি বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে আল্লামা মামুনুল হক জয়ী হলে এলাকাবাসী একজন মর্যাদাবান মন্ত্রী পাবেন, ইনশাআল্লাহ।”

জামায়াত আমির আরও বলেন, “আমরা ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে দুর্নীতি ও চাঁদবাজির কোনো স্থান থাকবে না।”

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে