ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

লন্ডন থেকে মক্কা যাওয়ার পথে প্রাণ হারালেন ব্রিটিশ প্রবাসী

২০২৬ ফেব্রুয়ারি ০৭ ১৯:৪৪:৫১
লন্ডন থেকে মক্কা যাওয়ার পথে প্রাণ হারালেন ব্রিটিশ প্রবাসী

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে লন্ডন থেকে সৌদি আরব যাত্রার পথে মোহাম্মদ হারুনুর রশিদ নামে এক ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসী মাঝ আকাশে মৃত্যুবরণ করেছেন।

যুক্তরাজ্যের প্রবাসী ও ছাতকের কমিউনিটি নেতা আক্তার হোসেন শুক্রবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাঝ আকাশে মৃত্যু হওয়ায় মরদেহ দাফন ও হস্তান্তরের ক্ষেত্রে পরিবারকে বর্তমানে জটিল আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, হারুনুর রশিদ উড়োজাহাজে ওঠার পর হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কেবিন ক্রু এবং উড়োজাহাজে থাকা চিকিৎসকরা তাঁকে বাঁচানোর চেষ্টা চালান, তবে সব প্রচেষ্টা ব্যর্থ হয় এবং গন্তব্যে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মরহুম হারুনুর রশিদ সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের বড় কেজাউরা গ্রামের বাসিন্দা। তিনি চরমহল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মুজাহিদ আলী মাস্টার এর দ্বিতীয় পুত্র ছিলেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে