আট বছরের মধ্যে সর্বনিম্ন মুনাফা গ্রামীণফোনের
নিজস্ব প্রতিবেদক: দেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণফোন (জিপি) ২০২৫ সালে ব্যবসায়িক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। গত এক বছরে কোম্পানিটির নিট মুনাফা ১৮.৫ শতাংশ হ্রাস পেয়ে আট বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। মূলত সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া এবং ভোক্তা পর্যায়ে ব্যয়ের সীমাবদ্ধতার কারণে মুনাফায় এই ধস নেমেছে বলে মনে করা হচ্ছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে গ্রামীণফোনের মোট নিট মুনাফা দাঁড়িয়েছে ২,৯৫৮ কোটি টাকা, যা আগের বছর অর্থাৎ ২০২৪ সালে ছিল ৩,৬৩১ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা কমেছে প্রায় ৬৭৩ কোটি টাকা। একই সাথে শেয়ার প্রতি আয় (ইপিএস) ২৬ টাকা ৮৯ পয়সা থেকে কমে ২১ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে। মুনাফার এই নেতিবাচক প্রভাব পড়েছে লভ্যাংশ বা ডিভিডেন্ডের ওপরও। ২০২৪ সালে ৩৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিলেও ২০২৫ সালে কোম্পানিটি সর্বমোট ২১৫ শতাংশ (অন্তর্বর্তীসহ) লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটির বার্ষিক রাজস্ব আয়েও সামান্য ভাটা পড়েছে। ২০২৪ সালের ১৫,৮৪৫ কোটি টাকার বিপরীতে গত বছর আয় ৩৯ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ১৫,৮০৬ কোটি টাকায়। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) গ্রামীণফোন কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে। চতুর্থ প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় রাজস্ব আয় ৩.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩,৮৬০ কোটি টাকায় পৌঁছেছে। বছর শেষে অপারেটরটির মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮.৩৯ কোটি, যার মধ্যে ৪.৮৭ কোটি গ্রাহক ইন্টারনেট ব্যবহার করছেন।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান এই পরিস্থিতিকে ‘পুনরুদ্ধারের বছর’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, গত কয়েক প্রান্তিক ধরে সামষ্টিক অর্থনীতির কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে তাদের, তবে বছরের শেষ দিকে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। চতুর্থ প্রান্তিকের ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে কোম্পানিটি সঠিক পথেই এগোচ্ছে।
অন্যদিকে, গ্রামীণফোনের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) অটো মাগনে রিসবাক জানান, ভোক্তাদের ব্যয় করার সক্ষমতা এখনও চাপের মুখে রয়েছে। এ কারণে কোম্পানিটি কঠোরভাবে খরচ নিয়ন্ত্রণের দিকে মনোযোগ দিয়েছে। কৌশলগত উদ্যোগ এবং বাণিজ্যিক কার্যক্রমের ফলে প্রতিটি প্রান্তিকে ধাপে ধাপে উন্নতি সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। দীর্ঘমেয়াদী ব্যবসায়িক স্থিতিশীলতা বজায় রাখতে কোম্পানিটি এখন আরও বেশি ভ্যালু-ফোকাসড কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- মিউচুয়াল ফান্ডের ইউনিটের দামে অস্বাভাবিক ব্যবধান, বিনিয়োগকারীদের সতর্কতা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- পরিবর্তনের বার্তা আছে, পতন ঠেকানোর উদ্যোগ নেই
- ৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংক ও প্রথম আলোর বাণিজ্যিক সম্পর্ক নিয়ে তোলপাড় করা প্রতিবেদন
- বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে বাজারে গিয়ে নতুন বার্তা দিলেন গভর্নর
- ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের নতুন করিডোর
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিদেশে ব্যবসা সম্প্রসারণে রেনেটার ধারাবাহিক উন্নতি, শিগগিরই আসছে সুখবর
- ‘এটি পঞ্চমবার’—নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নাহিদের দাবি
- এপেক্স গ্রুপের দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সীমান্তে মিয়ানমারের হামলা এখন কি করবে বাংলাদেশ
- যেসব কারণে অতীতে বিএনপির ৭ জন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল
- ১৫ লাখ ১৫ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- অ্যাপেক্স ফুডসের ইপিএস-এনএভিতে বড় উত্থান, তবুও ডিভিডেন্ড অপরিবর্তিত
- শেয়ার হস্তান্তর শেষে ডোমিনেজ স্টিলের পর্ষদে বড় পরিবর্তন
- আয় বৃদ্ধি সত্বেও ডিভিডেন্ড বাড়েনি তালিকাভুক্ত কোম্পানির
- আইপিও অনুমোদন দ্রুত করতে ডিএসই-সিএসই-বিএসইসির সমন্বিত উদ্যোগ
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন, এক বছরের সময়সীমা জানালেন আমির খসরু
- বাংলাদেশে ১০০ জনের মধ্যে ৯৯ জনই কেন শেয়ারবাজারে বিনিয়োগ করেন না?
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- ৯২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, ৮ মাসের লেনদেনে বড় চমক
- ডিভিডেন্ড মৌসুমেও পতন, আস্থা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ জরুরি
- ৪ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে আসতে কনফিডেন্স পাওয়ারের আইপিও প্রক্রিয়া শুরু
- আইডিআরএর তদারকিতে ৭৬৪১ পলিসিধারীর দাবি পরিশোধ
- ভারতীয়-পাকিস্তানিদের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা
- ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রধান
- ৭ হাজার কোটি টাকার সম্পদ, ৯০% খেলাপি-এবার বন্ধের পথে ব্যাংক
- যে কারণে হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত
- রাষ্ট্রপতি ও তথ্যমন্ত্রীর শোকের সমালোচনা করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- এক রাতেই তিন ভূমিকম্প অনুভূত বাংলাদেশে
- বিশ্ব দেখল ‘বিশ্বগুরু’ মোদির আসল চেহারা
- একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তা গেলেন ঢাকার বাইরে
- জ্বালানি ও বন্ডের চাপে বিশ্ববাজার, বাংলাদেশের শেয়ারবাজারেও বাড়তে পারে উদ্বেগ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- মিউচুয়াল ফান্ডের ইউনিটের দামে অস্বাভাবিক ব্যবধান, বিনিয়োগকারীদের সতর্কতা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- পরিবর্তনের বার্তা আছে, পতন ঠেকানোর উদ্যোগ নেই
- ৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার











