ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

নির্বাচনের দৌড়ে ধাক্কা, এক আসনে ভোট বন্ধ

২০২৬ ফেব্রুয়ারি ০৪ ১১:১৬:৫১
নির্বাচনের দৌড়ে ধাক্কা, এক আসনে ভোট বন্ধ

নিজস্ব প্রতিবেদক : শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন বিষয়টি নিশ্চিত করে।

ইসি জানায়, প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন আইন অনুযায়ী সংশ্লিষ্ট আসনের ভোটগ্রহণ আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে নতুন করে নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর ১৭ অনুচ্ছেদের (১) উপধারা অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোটগ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হয়।

এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল। তার মৃত্যুর বিষয়টি বাংলাদেশ জামায়াতে ইসলামী নিশ্চিত করেছে।

জানা গেছে, ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নুরুজ্জামান বাদল। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় জানানো হয়, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ নুরুজ্জামান বাদল মঙ্গলবার গভীর রাতে কিডনিজনিত রোগে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শোকবার্তায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানানো হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে