ঢাকা, সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

গ্রামীণফোনের ২ হাজার ২০০ কোটিতে মিলল নতুন স্পেকট্রাম

২০২৬ ফেব্রুয়ারি ০২ ২২:৪৫:৪৮
গ্রামীণফোনের ২ হাজার ২০০ কোটিতে মিলল নতুন স্পেকট্রাম

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন প্রথমবারের মতো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ১০ মেগাহার্টজ স্পেকট্রাম বা তরঙ্গ বরাদ্দ পেয়েছে। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি জানায়, আগামী ১৩ বছরের জন্য এই তরঙ্গ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এই তরঙ্গ বরাদ্দের বিনিময়ে গ্রামীণফোন জাতীয় রাজস্ব খাতে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা প্রদান করবে, যা দেশের টেলিকম খাতের উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

নতুন এই স্পেকট্রাম বরাদ্দের ফলে গ্রামীণফোনের নেটওয়ার্ক কভারেজ আরও বিস্তৃত ও শক্তিশালী হবে। ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের বিশেষ বৈশিষ্ট্যের কারণে বেস স্টেশনগুলো থেকে সিগন্যাল অনেক দূর পর্যন্ত পৌঁছাতে সক্ষম হবে, যা শহর ও গ্রামের দুর্গম এলাকায় উন্নত সেবা নিশ্চিত করবে। বিশেষ করে বড় অফিস ভবন, হাসপাতাল, শপিং মল বা বেজমেন্টের মতো ইনডোর এলাকাগুলোতে গ্রাহকেরা এখন থেকে আরও শক্তিশালী ও নির্ভরযোগ্য মোবাইল সিগন্যাল পাবেন।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান এই বরাদ্দকে গ্রাহকসেবার মানোন্নয়নে একটি বড় মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, স্পেকট্রামের জন্য ২ হাজার ২০০ কোটি টাকা প্রদানের পাশাপাশি দেশব্যাপী এই সেবা চালু করতে আরও বড় অংকের বিনিয়োগ করা হবে। এই পদক্ষেপটি ফোর-জি সেবার কার্যকারিতা বৃদ্ধির পাশাপাশি ফাইভ-জি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারনেট অফ থিংস -এর মতো ভবিষ্যৎ প্রযুক্তির পথ সুগম করবে।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি বিটিআরসির নিলাম পরিচালনা কমিটির সভায় একক অংশগ্রহণকারী হিসেবে গ্রামীণফোনকে ভিত্তিমূল্যে এই তরঙ্গ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই বড় অংকের বিনিয়োগ চলতি অর্থবছরের রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া গ্রামীণফোনের মতো ব্লু-চিপ কোম্পানির এমন সম্প্রসারণ পরিকল্পনা শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্যও একটি ইতিবাচক সংকেত, যা দীর্ঘমেয়াদে কোম্পানির ক্যাশ প্রবাহ ও ব্যবসায়িক প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করবে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে