ঢাকা, সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

জাইমা রহমানের চায়ের আড্ডা, আলোচনা হলো যেসব বিষয়ে

২০২৬ ফেব্রুয়ারি ০২ ১৯:১৪:৪৫
জাইমা রহমানের চায়ের আড্ডা, আলোচনা হলো যেসব বিষয়ে

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান দেশের উন্নয়নে সব মানুষের অংশগ্রহণের গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, এ জন্য একটি কমন প্লাটফর্ম থাকা প্রয়োজন।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বনানীর ডিওএইচএস খেলার মাঠে তরুণদের সঙ্গে এক চায়ের আড্ডায় তিনি এই বিষয়গুলো তুলে ধরেন। অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কনটেন্ট জেনারেশন টিম।

জাইমা রহমান অনলাইন দুনিয়ার সাইবার বুলিং নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, শুধুমাত্র আইন থাকলেই হবে না, এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কার্যালয় বাংলাদেশে স্থাপন হলেও সমস্যা অনেকটা সমাধান সম্ভব।

আড্ডায় তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ঘুরে ঘুরে তাঁদেরa ভাবনা, সমস্যা ও স্বপ্নের বিষয়ে আলাপ করেন। আলোচনায় উঠে আসে রাজধানীর বায়ুদূষণ, যানজট, চাকরি সমস্যা এবং দেশের শিক্ষা ব্যবস্থার নানা দিক। জাইমা বলেন, প্রাথমিক পর্যায় থেকে ব্যবস্থা নিলে শহর ও গ্রামে শিক্ষার বৈষম্য কমানো সম্ভব। উচ্চশিক্ষার ক্ষেত্রে মূল কারিকুলামের পাশাপাশি ব্যবহারিক কার্যক্রম বা সহশিক্ষা ব্যবস্থা থাকা উচিত।

তিনি আরও বলেন, দেশের জন্য তরুণদের কাজ করার আগ্রহকে ইতিবাচকভাবে দেখা উচিত এবং সব মানুষের জন্য দেশ গড়ার কাজে অংশগ্রহণের সুযোগ দেয়ার মতো একটি প্লাটফর্ম থাকা প্রয়োজন।

শেষে জাইমা রহমান আগামীতে আবারও একইরকম আড্ডার আয়োজনের প্রতিশ্রুতি দেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে