ঢাকা, সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

মার্কেট মুভারে নতুন পাঁচ কোম্পানি

২০২৬ ফেব্রুয়ারি ০২ ১৭:২৯:৪১
মার্কেট মুভারে নতুন পাঁচ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: আজ (০২ ফেব্রুয়ারি’২৬) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে সূচকের রেকর্ড উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। আজ সোমবার ডিএসইর লেনদেন তালিকায় বা মার্কেট মুভারে নেতৃত্বে যুক্ত হয়েছে নতুন পাঁচ কোম্পানি। কোম্পানিগুলো হলো- সিমটেক্স, ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং নাভানা ফার্মা। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৫টির মধ্যে সবেচেয়ে বেশি লেনদেন হয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের। আজ ডিএসইতে কোম্পানিটির ২০ কোটি ৩৮ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৮.৫১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২ টাকা ৯০ পয়সায়। আর শেয়ারটির দর ২১ টাকা ৫০ পয়সা থেকে ২৩ টাকা ২০ পয়সায় উঠানামা করে।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ট্রাস্ট ব্যাংকের। আজ ডিএসইতে ব্যাংকটির মোট ১৯ কোটি ৩৫ লাখ টাকা। এদিন ব্যাংকটির শেয়ার দর ৩০ পয়সা বা ১.৬০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ টাকায়। আর শেয়ারটির দর ১৮ টাকা ৬০ পয়সা থেকে ১৯ টাকা ১০ পয়সায় উঠানামা করে।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংকের। আজ ডিএসইতে ব্যাংকটির মোট ১৭ কোটি ৯১ লাখ ৮ হাজার টাকা। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৮.৬৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। আর শেয়ারটির দর ১৭ টাকা ৪০ পয়সা থেকে ১৮ টাকা ৯০ পয়সায় উঠানামা করে।

অন্য দুই কোম্পানির মধ্যে- এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৫ কোটি ৭৫ লাখ ৩০ হাজার টাকা এবং নাভানা ফার্মার ১১ কোটি ৬৫ লাখ ৭৫ হাজার টাকা টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে