রেকর্ড গড়ার পথে প্রবাসীদের রেমিট্যান্স
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে প্রবাসী আয়ের প্রবাহে ব্যাপক জোয়ার লক্ষ্য করা যাচ্ছে। চলতি মাসের প্রথম ১৪ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬৯.৮ শতাংশ বেশি। হিসাব করলে দেখা যায়, এ মাসে প্রতিদিন গড়ে ১২ কোটি ১৬ লাখ ডলার করে দেশে আসছে। বাংলাদেশি মুদ্রায় এই আয়ের পরিমাণ প্রতিদিন প্রায় দেড় হাজার কোটি টাকার মতো, যা দেশের শেয়ারবাজার ও সামগ্রিক অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ১৪ জানুয়ারি একদিনেই ১১ কোটি ৩০ লাখ ডলারের প্রবাসী আয় দেশে এসেছে। এর ফলে চলমান ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ৭৯৬ কোটি ডলার রেমিট্যান্স জমা হলো। গত অর্থবছরের একই সময়ে এই অংক ছিল ১ হাজার ৪৭৮ কোটি ডলার। অর্থাৎ এ বছরের এখন পর্যন্ত প্রবাসী আয়ে ২১.৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে এবং মাসের বাকি দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে বলে ব্যাংক কর্মকর্তারা আশাবাদী।
বিদায়ী ২০২৫ সালটি ছিল রেমিট্যান্সের জন্য অত্যন্ত ইতিবাচক। পুরো বছরে সব মিলিয়ে দেশে ৩ হাজার ২৮২ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল। গত ডিসেম্বর মাসেই প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩২২ কোটি ডলার, যা নভেম্বর মাসের তুলনায় প্রায় ৩৩ কোটি ডলার বেশি। মজার বিষয় হলো, গত বছর দেশে যে পরিমাণ আয় এসেছে, তা বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রায় সমান। এই ধারাবাহিক উন্নতির ফলে ডলারের বাজারে এখন আগের মতো হাহাকার নেই।
বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে গত বছরজুড়ে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংক থেকে প্রচুর ডলার সংগ্রহ করেছে, যা রিজার্ভ বৃদ্ধিতে সহায়ক হয়েছে। ব্যাংক কর্মকর্তাদের মতে, বর্তমানে যে অতিরিক্ত প্রবাসী আয় আসছে, তার একটি বড় অংশ নির্বাচনের কাজে ব্যয় করার জন্য দেশে পাঠানো হচ্ছে। বিশেষ করে প্রবাসী অধ্যুষিত দেশগুলো থেকে প্রার্থীরা বিদেশের বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে তহবিল সংগ্রহ করছেন, যা রেমিট্যান্স আকারে দেশে ঢুকছে। নির্বাচন ও রমজান ঘিরে মার্চ মাস পর্যন্ত এই ক্যাশ প্রবাহ চাঙ্গা থাকবে বলে ধারণা করা হচ্ছে।
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের উত্থান-পতন দেখা গেছে গত কয়েক বছরে। ২০২১ সালে রিজার্ভ রেকর্ড ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছালেও পরবর্তীতে তা কমতে শুরু করে। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের সময় এটি ২৬ বিলিয়ন ডলারে নেমে আসে। তবে বর্তমানে পরিস্থিতির উন্নতি হওয়ায় রিজার্ভ আবারও ৩২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। রিজার্ভ কমে যাওয়ার সময় ডলারের দাম ১২৮ টাকা পর্যন্ত উঠলেও বর্তমানে তা ১২২-১২৩ টাকার মধ্যে স্থিতিশীল রয়েছে।
মিজান/
পাঠকের মতামত:
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা













