খামেনির দেশত্যাগের গুঞ্জন: যা জানাল ইরানি দূতাবাস
নিজস্ব প্রতিবেদক : ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দেশত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়লেও এ ধরনের খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইরানি দূতাবাস।
রোববার (১১ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছিল—দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ বাড়তে থাকায় আয়াতুল্লাহ আলী খামেনি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। এমনকি নিরাপত্তা বাহিনী বা সেনাবাহিনী সরকারের নির্দেশ মানতে অস্বীকৃতি জানালে তিনি পরিবারের প্রায় ২০ সদস্যকে নিয়ে দেশত্যাগ করতে পারেন বলেও গুঞ্জন ছড়ানো হয়। সম্ভাব্য গন্তব্য হিসেবে রাশিয়ার রাজধানী মস্কোর নামও আলোচনায় আসে।
তবে ভারতে অবস্থিত ইরানের দূতাবাস এক বিবৃতিতে এসব দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। দূতাবাস জানায়, খামেনির দেশত্যাগের খবর সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব। বিবৃতিতে উল্লেখ করা হয়, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময়ও খামেনি দেশ ছাড়েননি। সুতরাং বর্তমান বিক্ষোভের কারণে তার দেশত্যাগের প্রশ্নই ওঠে না।
ইরানি দূতাবাস এ ধরনের খবরকে শত্রু রাষ্ট্রগুলোর অপপ্রচার বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানায়।
এদিকে সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন শহরে মূল্যস্ফীতি, বেকারত্ব ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে বিক্ষোভ দেখা গেছে। অনেক এলাকায় দোকানপাট বন্ধ থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিক্ষোভকারীরা অর্থনৈতিক সংস্কার ও রাজনৈতিক স্বাধীনতার দাবি তুলছেন।
অন্যদিকে, সরকারের সমর্থনেও বড় বড় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। কেরমানসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে আয়াতুল্লাহ খামেনির প্রতি সমর্থন জানাচ্ছেন এবং সরকারপন্থী স্লোগান দিচ্ছেন। এতে স্পষ্ট হচ্ছে, অভ্যন্তরীণ মতভেদ থাকলেও দেশটির ক্ষমতাসীন সরকারের নিয়ন্ত্রণ এখনো শক্ত রয়েছে।
এনডিটিভিকে দেওয়া বক্তব্যে কয়েকজন ইরানি নাগরিক বলেন, মূল্যস্ফীতি একটি বড় সমস্যা হলেও তারা খামেনির বিরোধী নন। তাদের মতে, সরকারবিরোধী আন্দোলনের একটি অংশ সাবেক শাহ রেজা পাহলভির সমর্থক ও বিদেশি শক্তির সঙ্গে যুক্ত।
এদিকে কোম শহরের ইসলামি চিন্তাবিদ মাওলানা জামির জাফরি বলেন, খামেনি সম্প্রতি ৩ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন, যা প্রমাণ করে তিনি সক্রিয়ভাবেই দেশের নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, তেহরানে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক এবং খামেনির দেশত্যাগের খবর পুরোপুরি ভুয়া। একই সঙ্গে যাচাই ছাড়া এমন সংবাদ প্রকাশ না করার আহ্বান জানান তিনি।
মুসআব/
পাঠকের মতামত:
- গুম তদন্তে নতুন মোড়, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়েও দাবি
- বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য নতুন নিয়ম ঘোষণা
- প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠক, বাংলাদেশ নিয়ে এলো বড় বার্তা
- চলতি সপ্তাহে ৪ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- সেপ্টেম্বরে বদলে যাবে চ্যাটের ভাষা!
- প্রিমিয়ার লিজিংয়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আগস্টে দুই দফায় টানা ৮ দিনের ছুটি, কীভাবে পাবেন জেনে নিন
- বাংলাদেশে ফেরা নিয়ে যা বললেন তসলিমা নাসরিন
- চোখের সামনেই স্ত্রী-দুই মেয়েকে হারালেন বাবা, গাছ আঁকড়ে বাঁচলেন তিনি
- ঢাকাসহ সারাদেশের জন্য দুঃসংবাদ!
- চিকিৎসাধীন অবস্থাতেই নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস
- নীতি সুদহার কমিয়ে বড় বার্তা দিল বাংলাদেশ ব্যাংক
- বাজুসের নতুন ঘোষণা, আজ থেকে বদলে গেল স্বর্ণের বাজার
- হঠাৎ পদত্যাগ ট্রাম্পের প্রভাবশালী উপদেষ্টার
- কুয়েতে নতুন অনলাইন কেলেঙ্কারি; হাজারো প্রবাসীর অর্থ আটকে আতঙ্ক
- ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী, ভাঙচুরের ভিডিও প্রকাশ
- রাজনীতিতে নতুন বিতর্ক, ফোনালাপ নিয়ে মুখোমুখি রাশেদ-নাসীরুদ্দীন
- ফিফাকে বড় ধাক্কা, বাংলাদেশসহ এশিয়ার ৪৭ দেশের ‘না’
- বেনজীর প্রত্যর্পণে নতুন মোড়, চাইল আরও নথি দুবাই পুলিশ
- সপ্তাহজুড়ে ডিএসইতে পিই রেশিও বেড়েছে
- ব্যাংক কার্ড থেকে এমএফএসে টাকা যোগে নতুন আপডেট
- সোনার বাজারে বড় সুখবর, এক ধাক্কায় কমল দাম
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- প্রবাসীদের জন্য সরকারের ১০ জরুরি নির্দেশনা, না মানলে হতে পারে বিপদ
- বাংলাদেশকে নিয়ে মার্কিন সিদ্ধান্তে নতুন মোড়
- শেখ হাসিনাকে নিয়ে ভারতের নতুন অবস্থান
- নতুন পে স্কেল নিয়ে সরকারি সূত্রে মিলল বড় আপডেট
- বড় পরিবর্তন, নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি
- বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নিয়ে এলো নতুন আপডেট
- মোদিকে নিয়ে ভাইরাল পোস্ট, এবার মেটা প্রধানের বিরুদ্ধেই মামলা!
- মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ঢাকা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- এআই দিয়ে বদলে যাবে জনপ্রশাসন: ইসমাইল জবিউল্লাহ
- সুপ্রিম কোর্টে প্রবেশাধিকার ফেরাতে সাংবাদিকদের অবস্থান ১২ আগস্ট
- মার্কেন্টাইল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পে স্কেলের গেজেট নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
- বাংলাদেশি যুবককে বিয়ের নেপথ্যের গল্প বললেন পাকিস্তানি তরুণী
- রিপাবলিক ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে বড় রদবদল
- আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিল নিয়ে সরকারের ব্যাখ্যা
- ডিএসইর সাবেক সিআরও-কে শেয়ারবাজারে নিষিদ্ধ করল বিএসইসি
- আগস্ট মাসের জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা
- বিনিয়োগ পরামর্শ নীতিমালা হালনাগাদে বিএসইসির চার সদস্যের কমিটি
- ঢাকা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বিনিয়োগকারীদের জন্য খুলছে ডিএসইর নতুন ডিজিটাল দুয়ার
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- লোকসান কাটিয়ে মুনাফায় ফিরছে বহুজাতিক কোম্পানি
- রবি আজিয়াটার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংরক্ষণ সুবিধার আওতা নির্ধারণ করল বিএসইসি
- শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে বিএসইসিকে ১১ দফা সুপারিশ
- লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইডিএলসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- লাফার্জহোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- শেয়ারবাজারের স্থায়ী উন্নয়নে ১৮ দফা রোডম্যাপ, বিএসইসি চেয়ারম্যানকে স্মারকলিপি
- সেই তাহসিন এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে, যা উপহার পেল ছোট্ট কিশোর
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- চোখের সামনেই স্ত্রী-দুই মেয়েকে হারালেন বাবা, গাছ আঁকড়ে বাঁচলেন তিনি
- হঠাৎ পদত্যাগ ট্রাম্পের প্রভাবশালী উপদেষ্টার













