বাসচালক থেকে যেভাবে প্রেসিডেন্ট হন নিকোলাস মাদুরো
নিজস্ব প্রতিবেদক : কয়েক মাস ধরেই ভেনেজুয়েলা আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচনার কেন্দ্রে। ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের নৌ মহড়া, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর যুদ্ধপ্রস্তুতির ঘোষণায় দেশটির রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে।
নিকোলাস মাদুরোর রাজনৈতিক জীবনের শুরু ছিল একেবারেই সাধারণ এক পেশা থেকে। কর্মজীবনের প্রথম দিকে তিনি ছিলেন একজন বাসচালক। সেই সময় থেকেই তিনি শ্রমিক রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং ধীরে ধীরে শ্রমিক আন্দোলনের সক্রিয় সংগঠকে পরিণত হন। দীর্ঘদিন শ্রমিক রাজনীতিতে যুক্ত থাকার অভিজ্ঞতাই তাকে জাতীয় রাজনীতির মঞ্চে নিয়ে আসে।
পরবর্তীতে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক বিপ্লবের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে মাদুরো দ্রুত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। ২০০৬ সালে তিনি ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পান এবং চাভেজের মৃত্যুর আগ পর্যন্ত এই পদে বহাল ছিলেন।
২০১৩ সালে হুগো চাভেজের মৃত্যুর পর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নিকোলাস মাদুরো। একই বছরের এপ্রিল মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে জয়ী হয়ে তিনি দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
এরপর ২০১৮ সালের ২০ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি প্রায় ৬৮ শতাংশ ভোট পাওয়ার দাবি করেন। তবে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলের একটি বড় অংশ ওই নির্বাচনকে বিতর্কিত বলে আখ্যা দেয় এবং ফলাফল স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়। ক্ষমতা গ্রহণের পর থেকেই তার সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক পরিসর সংকুচিত করা, বিরোধী দল দমন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠে আসতে থাকে।
২০১৪ সাল থেকে ভেনেজুয়েলার অর্থনীতি গভীর সংকটে পড়ে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের পতন, দুর্নীতি এবং নীতিগত দুর্বলতার কারণে দেশটিতে চরম মুদ্রাস্ফীতি ও খাদ্যসংকট দেখা দেয়। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে এবং লাখ লাখ মানুষ কলম্বিয়া, ব্রাজিল ও পেরুসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়—যা লাতিন আমেরিকার ইতিহাসে অন্যতম বড় শরণার্থী সংকট হিসেবে বিবেচিত।
২০১৭ সালে মাদুরো জাতীয় সাংবিধানিক পরিষদ গঠন করে সংবিধান সংশোধনের উদ্যোগ নেন। এ সিদ্ধান্ত নিয়েও দেশ-বিদেশে ব্যাপক বিতর্ক তৈরি হয়। বিরোধী দলগুলোর অভিযোগ, ঐক্য ও স্থিতিশীলতার নামে এসব পদক্ষেপ মূলত ক্ষমতা আরও সুসংহত করার কৌশল।
মাদুরোর শাসনামলে রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ তার সরকার ও ঘনিষ্ঠ ব্যক্তিদের ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। এর প্রভাব ভেনেজুয়েলার অভ্যন্তরীণ সংকটকে আরও গভীর করে তোলে এবং প্রতিবেশী দেশগুলোর ওপরও চাপ সৃষ্টি করে।
সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলা ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা, কূটনৈতিক হুমকি এবং মাদুরোর পাল্টা অবস্থানের কারণে দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মুসআব/
পাঠকের মতামত:
- ৫ হাজার তরুণের জন্য নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- বাংলাদেশের ঋণমান নিয়ে বড় সুখবর দিল মুডি’স
- ২০২৭ সালের ঈদ ও রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- দেশে ফিরতে মরিয়া হাসিনা, দিল্লিতে ডাকলেন জরুরি বৈঠক
- ৩৩০০ কোটি টাকার মালিক, হঠাৎ ভিখারির বেশে রাস্তায়
- আজ থেকে সঞ্চয়পত্রে চালু নতুন পদ্ধতি, যেভাবে নিরাপদ হবে টাকা
- হুথি-সৌদি উত্তেজনার মধ্যেই মক্কায় বিরল সতর্কতা
- ৬ মাস পর উৎপাদনে ফিরল কোম্পানি, কাটছে উৎপাদনের অনিশ্চয়তা
- মুফতি আমীর হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- গ্যাস নিয়ে বড় সুখবর, জাতীয় গ্রিডে পেট্রোবাংলার নতুন রেকর্ড
- ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি পেলেন ২৯ কর্মকর্তা
- আগেই জানা ছিল আওয়ামী লীগের মিছিল, গুলশানের ঘটনায় নতুন তথ্য
- ২০ বছর ধরে স্ত্রীকে মাদক খাইয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ
- জ্বর কমে যাওয়ার পরই বড় বিপদ! ডেঙ্গু নিয়ে জরুরি সতর্কতা
- হাসিনা ইস্যুতেই আটকে বাংলাদেশ-ভারত সম্পর্ক, যা বলছেন কূটনীতিকরা
- দুই প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং প্রকাশ
- ডিএসইতে তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- আল-আকসা মসজিদ দখলের কোনো ষড়যন্ত্রই কাজ হচ্ছে না
- বাংলাদেশের চাইতেও ছোট হয়ে যাবে ব্রিটিশ সাম্রাজ্য!
- ৫৫ জন আহতের পর ইসলামী ব্যাংকের সামনে আবারও উত্তেজনা
- আওয়ামী লীগের ৭ নেতার ফাঁসির রায়, জানুন আদালতের পূর্ণ নির্দেশ
- ১৫ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- পতনের বৃত্ত ভেঙে বড় উত্থানে শেয়ারবাজার
- ১৫ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আর্জেন্টিনার ৩ ম্যাচের সম্ভাব্য সূচি প্রকাশ
- ডিএসই কর্মকর্তার বিরুদ্ধে সাবেক নারী কর্মীর গুরুতর অভিযোগ
- ওয়ালটন-ডাচ-বাংলা ব্যাংকসহ ৫ প্রতিষ্ঠানের শেয়ারে নতুন সিদ্ধান্ত
- মালাই চায়ের নামে বাথরুমের টিস্যু! ভিডিও ভাইরাল হতেই তোলপাড়
- দুই কোম্পানির প্রতিবেদনে নিরীক্ষকের বিশেষ মন্তব্য, নজরে বিনিয়োগকারীরা
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- অক্টোবরে টানা ১৬ দিনের ছুটি! কারা পাবেন এই সুযোগ
- অস্থিতিশীলতা ঠেকাতে ঐক্যবদ্ধ প্রতিরোধের ঘোষণা গ্রাহক ফোরামের
- ১৬৭ স্কোর নিয়ে বিশ্বের চতুর্থ ঢাকা
- মশার কাছে ‘প্রিয়’ মানুষ যারা, গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
- পিআইবির মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
- আর্থিক সূচকে অবনতির কারণ জানিয়েছে আমরা টেকনোলোজিস
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ
- ক্যানসার ভেবে ১১ বছর চিকিৎসা, পরে যা জানলেন ওই নারী
- বাই-ইন মার্কেট থেকে শেয়ার কেনার ঘোষণা
- আমরা টেকনোলজিসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডলারের দাম ঠেকাতে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- কারাগারে আ.লীগ নেতাদের হাসাহাসি, ‘ভি’ চিহ্ন, জন্মদিন পালন
- মদিনায় মিলল ১০০ বিলিয়ন ডলারের খনিজ সম্পদ!
- সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মায় বড় পরিবর্তন
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা













