বাংলাদেশকে নিয়ে বিজেপি নেতা শুভেন্দুর বক্তব্য ঘিরে সমালোচনার ঝড়
নিজস্ব প্রতিবেদক : ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা ও বিজেপির প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারীর এক মন্তব্যকে ঘিরে রাজ্য ও জাতীয় রাজনীতিতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি সম্প্রতি এক বক্তব্যে বলেন, ইসরায়েল যেভাবে গাজাকে ‘শিক্ষা’ দিয়েছে, বাংলাদেশকেও সেভাবেই শিক্ষা দেওয়া উচিত।
শনিবার কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে আয়োজিত একটি মিছিলের নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশে দুই হিন্দু নাগরিক দীপু দাস ও অমৃত মণ্ডল হত্যার প্রতিবাদে বিজেপি নেতা-কর্মী ও কয়েকজন হিন্দু ধর্মগুরুকে সঙ্গে নিয়ে ওই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল চলাকালে শুভেন্দু অধিকারী বলেন,“সবাইকে শিক্ষা দেওয়া উচিত। যেমন ইসরায়েল গাজায় শিক্ষা দিয়েছে। আমাদের দেশ ১০০ কোটির বেশি হিন্দুর দেশ, দেশ হিন্দুদের স্বার্থে চলে। যেমন অপারেশন সিন্দুরে পাকিস্তানকে শিক্ষা দেওয়া হয়েছিল।”
এই বক্তব্যের ভিডিও গণমাধ্যম এনডিটিভি প্রকাশ করার পর তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর মন্তব্যকে ‘ঘৃণাভাষণ’ হিসেবে আখ্যা দিয়ে কড়া নিন্দা জানিয়েছে। দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করে, শুভেন্দু অধিকারী প্রকাশ্যে সহিংসতার উসকানি দিয়েছেন। তৃণমূলের ভাষ্য অনুযায়ী, গাজার প্রসঙ্গ টেনে এ ধরনের মন্তব্য সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর শামিল।
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার উপনেতা সাগরিকা ঘোষ বলেন, বিজেপির এই বক্তব্য থেকে বিভাজনের রাজনীতি স্পষ্ট হচ্ছে। কংগ্রেস নেতা কপিল সিবালও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এত গুরুতর মন্তব্যের পরও এখনো কোনো এফআইআর বা গ্রেপ্তার না হওয়া উদ্বেগজনক।
এ ঘটনায় তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে—শুভেন্দু অধিকারীর বক্তব্য কি বিজেপির দলীয় অবস্থানকে প্রতিফলিত করে? রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, “বিরোধীদলীয় নেতার বক্তব্য কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সমর্থন করেন—তা স্পষ্ট করা প্রয়োজন।”
এর জবাবে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, বিরোধীদলীয় নেতা একটি সাংবিধানিক পদে রয়েছেন এবং তিনি জনমতের প্রতিফলন ঘটিয়েছেন বলেই মন্তব্য করেছেন। তবে তৃণমূলের অভিযোগ, আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি ইচ্ছাকৃতভাবে উসকানিমূলক রাজনীতি করছে।
এদিকে ভারতের কেন্দ্রীয় সরকার এখনো শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পক্ষ থেকেও কোনো বক্তব্য আসেনি। বরং নয়াদিল্লি কূটনৈতিকভাবে সংযত অবস্থান বজায় রেখে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ এবং দীপু দাস হত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক চাপে পড়ার প্রেক্ষাপটেই এ ধরনের আগ্রাসী বক্তব্য সামনে আসছে। তবে তৃণমূল কংগ্রেসের দাবি, সাম্প্রদায়িক রাজনীতি দিয়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক লাভের সম্ভাবনা নেই।
মুসআব/
পাঠকের মতামত:
- গুম তদন্তে নতুন মোড়, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়েও দাবি
- বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য নতুন নিয়ম ঘোষণা
- প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠক, বাংলাদেশ নিয়ে এলো বড় বার্তা
- চলতি সপ্তাহে ৪ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- সেপ্টেম্বরে বদলে যাবে চ্যাটের ভাষা!
- প্রিমিয়ার লিজিংয়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আগস্টে দুই দফায় টানা ৮ দিনের ছুটি, কীভাবে পাবেন জেনে নিন
- বাংলাদেশে ফেরা নিয়ে যা বললেন তসলিমা নাসরিন
- চোখের সামনেই স্ত্রী-দুই মেয়েকে হারালেন বাবা, গাছ আঁকড়ে বাঁচলেন তিনি
- ঢাকাসহ সারাদেশের জন্য দুঃসংবাদ!
- চিকিৎসাধীন অবস্থাতেই নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস
- নীতি সুদহার কমিয়ে বড় বার্তা দিল বাংলাদেশ ব্যাংক
- বাজুসের নতুন ঘোষণা, আজ থেকে বদলে গেল স্বর্ণের বাজার
- হঠাৎ পদত্যাগ ট্রাম্পের প্রভাবশালী উপদেষ্টার
- কুয়েতে নতুন অনলাইন কেলেঙ্কারি; হাজারো প্রবাসীর অর্থ আটকে আতঙ্ক
- ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী, ভাঙচুরের ভিডিও প্রকাশ
- রাজনীতিতে নতুন বিতর্ক, ফোনালাপ নিয়ে মুখোমুখি রাশেদ-নাসীরুদ্দীন
- ফিফাকে বড় ধাক্কা, বাংলাদেশসহ এশিয়ার ৪৭ দেশের ‘না’
- বেনজীর প্রত্যর্পণে নতুন মোড়, চাইল আরও নথি দুবাই পুলিশ
- সপ্তাহজুড়ে ডিএসইতে পিই রেশিও বেড়েছে
- ব্যাংক কার্ড থেকে এমএফএসে টাকা যোগে নতুন আপডেট
- সোনার বাজারে বড় সুখবর, এক ধাক্কায় কমল দাম
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- প্রবাসীদের জন্য সরকারের ১০ জরুরি নির্দেশনা, না মানলে হতে পারে বিপদ
- বাংলাদেশকে নিয়ে মার্কিন সিদ্ধান্তে নতুন মোড়
- শেখ হাসিনাকে নিয়ে ভারতের নতুন অবস্থান
- নতুন পে স্কেল নিয়ে সরকারি সূত্রে মিলল বড় আপডেট
- বড় পরিবর্তন, নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি
- বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নিয়ে এলো নতুন আপডেট
- মোদিকে নিয়ে ভাইরাল পোস্ট, এবার মেটা প্রধানের বিরুদ্ধেই মামলা!
- মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ঢাকা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- এআই দিয়ে বদলে যাবে জনপ্রশাসন: ইসমাইল জবিউল্লাহ
- সুপ্রিম কোর্টে প্রবেশাধিকার ফেরাতে সাংবাদিকদের অবস্থান ১২ আগস্ট
- মার্কেন্টাইল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পে স্কেলের গেজেট নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
- বাংলাদেশি যুবককে বিয়ের নেপথ্যের গল্প বললেন পাকিস্তানি তরুণী
- রিপাবলিক ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে বড় রদবদল
- আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিল নিয়ে সরকারের ব্যাখ্যা
- ডিএসইর সাবেক সিআরও-কে শেয়ারবাজারে নিষিদ্ধ করল বিএসইসি
- আগস্ট মাসের জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা
- বিনিয়োগ পরামর্শ নীতিমালা হালনাগাদে বিএসইসির চার সদস্যের কমিটি
- ঢাকা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বিনিয়োগকারীদের জন্য খুলছে ডিএসইর নতুন ডিজিটাল দুয়ার
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- লোকসান কাটিয়ে মুনাফায় ফিরছে বহুজাতিক কোম্পানি
- রবি আজিয়াটার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংরক্ষণ সুবিধার আওতা নির্ধারণ করল বিএসইসি
- শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে বিএসইসিকে ১১ দফা সুপারিশ
- লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইডিএলসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- লাফার্জহোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- শেয়ারবাজারের স্থায়ী উন্নয়নে ১৮ দফা রোডম্যাপ, বিএসইসি চেয়ারম্যানকে স্মারকলিপি
- সেই তাহসিন এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে, যা উপহার পেল ছোট্ট কিশোর
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- চোখের সামনেই স্ত্রী-দুই মেয়েকে হারালেন বাবা, গাছ আঁকড়ে বাঁচলেন তিনি
- হঠাৎ পদত্যাগ ট্রাম্পের প্রভাবশালী উপদেষ্টার













