ফিলিস্তিন রাষ্ট্র ঠেকাতে পশ্চিম তীরে দখল বাড়াচ্ছে ই-স-রায়েল
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ফিলিস্তিনি ভূখণ্ডে উত্তেজনা কমেনি। বরং এই সময়কেই কাজে লাগিয়ে পশ্চিম তীরে নতুন করে আরও ১৯টি দখলদার বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল, যা নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি করেছে।
ইসরায়েলের কট্টর ডানপন্থি রাজনীতিক ও বর্তমান অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ বন্ধ করতেই সরকার এই পদক্ষেপ নিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে স্মোতরিচ বলেন, তিনি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের কাছে পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের প্রস্তাব দেন এবং গতকাল সেটি সরকারের অনুমোদন পেয়েছে।
উল্লেখ্য, বেজালেল স্মোতরিচ নিজেও একজন দখলদার বসতিস্থাপনকারী। পশ্চিম তীর অঞ্চলে বসবাসরত ইসরায়েলি বসতিস্থাপনকারীদের মধ্যেই তাঁর বাস, যা এই সিদ্ধান্তকে আরও বিতর্কিত করে তুলেছে।
ইসরায়েলের এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক মহলে প্রতিক্রিয়া শুরু হয়েছে। সৌদি আরব প্রকাশ্যে এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, পশ্চিম তীরে দখলদার বসতি সম্প্রসারণ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াচ্ছে এবং প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে গুরুতর হুমকির মুখে ফেলছে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক আইন উপেক্ষা করেই ইসরায়েল গত কয়েক দশক ধরে ধাপে ধাপে ফিলিস্তিনের পশ্চিম তীর দখল করে নিচ্ছে। এই প্রক্রিয়া বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর শাসনামলে আরও দ্রুততর হয়েছে।
২০২২ সালের শেষ দিকে নেতানিয়াহুর নেতৃত্বে সরকার গঠনের পর গত প্রায় তিন বছরে পশ্চিম তীরে ইহুদি আবাসনের সংখ্যা ১২৮টি থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৭৮টিতে। অর্থাৎ, এই সময়ের মধ্যে বসতি স্থাপনের হার বেড়েছে প্রায় ৪০ শতাংশ।
তবে এই হিসাব নতুন করে অনুমোদিত ১৯টি বসতির আগের। সর্বশেষ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে, গত তিন বছরে পশ্চিম তীরে অনুমোদিত নতুন ইসরায়েলি বসতির সংখ্যা দাঁড়াবে ৬৯টিতে। স্মোতরিচ নিজেই জানিয়েছেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাকে পুরোপুরি ‘কবর দেওয়ার’ লক্ষ্যেই এগোচ্ছে।
অন্যদিকে, ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদার বসতির বিরোধিতাকারী ইসরায়েলি সংগঠন ‘পিস নাও’-এর তথ্য অনুযায়ী, বর্তমানে পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতির সংখ্যা অন্তত ১৬০টি। এসব বসতিতে প্রায় ৭ লাখ ইসরায়েলি নাগরিক বসবাস করছেন।
এমজে/
পাঠকের মতামত:
- ২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে ফিফার বড় চমক
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি
- ২০৭ শেয়ারে সবুজের হাসি, তবু কাটেনি বড় তিন খাতে হতাশার মেঘ
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি













