আইপিও অর্থ ব্যবহার নিয়ে প্রশ্নের মুখে লুব-রেফ বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড আইপিও তহবিল ব্যবহারে বড় ধরনের অনিয়ম করেছে বলে অডিট রিপোর্টে অভিযোগ উঠেছে। সম্প্রসারণ প্রকল্পের জন্য জমি ও ভূমি উন্নয়নে কোম্পানিটি যে বরাদ্দ নির্ধারণ করেছিল, তার চেয়ে ছয়গুণেরও বেশি ব্যয় করেছে, কিন্তু এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়নি।
কোম্পানিটির অডিটর এমএবি অ্যান্ড জে পার্টনার্সের রিপোর্ট অনুযায়ী, জমি ও ভূমি উন্নয়নের জন্য লুব-রেফ বরাদ্দ রেখেছিল ৭ কোটি ৮৮ লাখ টাকা, কিন্তু ব্যয় করেছে ৪৯ কোটি ৬১ লাখ টাকা—অতিরিক্ত প্রায় ৪১ কোটি টাকা। আইপিও তহবিলের ব্যবহার পরিবর্তনে শেয়ারহোল্ডারদের ইজিএম এবং পরে বিএসইসি অনুমোদন বাধ্যতামূলক হলেও কোনোটিই অনুসরণ করা হয়নি।
অডিট রিপোর্টে আরও বলা হয়, কোম্পানিটি দুই দফায় এই ব্যয় করেছে। প্রথম দফায় ৩০ এপ্রিল ২০২৪ পর্যন্ত ব্যয় হয় ৩৫ কোটি ৯১ লাখ টাকা এবং সব অর্থ ব্যাংক চ্যানেলে পরিশোধ করা হয়েছে। দ্বিতীয় দফায় ১ মে ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত ব্যয় হয়েছে ১৩ কোটি ৭০ লাখ টাকা। এর মধ্যে ৫ কোটি ৭৯ লাখ টাকার নথি পাওয়া গেছে, তবে ৭ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ের কোনো সমর্থনযোগ্য কাগজপত্র অডিটর পাননি।
এ বিষয়ে লুব-রেফ-এর এক কর্মকর্তা শেয়ারনিউজকে জানান, প্রকল্প শুরুর সময় জমির পরিমাণ ছিল ২৫ একর, পরে বাড়িয়ে ৪০ একর করতে হয়েছিল। কর্ণফুলী নদীর তীরের প্রকল্পস্থল খুব নিচু হওয়ায় ২০–২৪ ফুট বালু ভরাট করতে অতিরিক্ত ব্যয় হয়েছে। তিনি বলেন, “ইজিএম করা হয়নি, তবে কমিশনকে জানানো হয়েছে এবং তাদের দল প্রকল্প এলাকা পরিদর্শন করেছে।”
কোম্পানির বেস অয়েল রিফাইনারি প্রকল্পের মোট ব্যয় ধরা হয় ১ হাজার ২৮৩ কোটি টাকা, যার মধ্যে আইপিও তহবিল ১৫০ কোটি টাকা। প্রকল্পে জেটি, ট্যাংক টার্মিনাল, আধুনিক রিফাইনারি, হাইড্রোজেন প্ল্যান্ট ও বিশেষায়িত বিটুমেন প্ল্যান্ট অন্তর্ভুক্ত ছিল। প্রকল্পের জন্য নির্ধারিত ৯০০ কোটি টাকা স্থানীয় ঋণ ও ৭৫০ কোটি টাকা বৈদেশিক ঋণ সময়মতো ছাড় না পাওয়ায় অগ্রগতি ব্যাহত হয়।
অডিট রিপোর্ট বলছে, ২০২৫ সালের আগস্ট পর্যন্ত লুব-রেফ আইপিও তহবিল থেকে ব্যয় করেছে ১৩৬ কোটি ৮৯ লাখ টাকা। এর মধ্যে ৪৬ কোটি টাকা ব্যাংক ঋণ পরিশোধে এবং মে-জুন মাসে ৩৭ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় হয়—যার মধ্যে ভূমি উন্নয়নে ১৩.৭০ কোটি এবং ওয়ার্কিং ক্যাপিটালে ২৩.৪০ কোটি টাকা। অব্যয়িত অর্থ মূল হিসেবে রয়েছে ১৩ কোটি ১০ লাখ টাকা, সুদসহ দাঁড়িয়েছে ১৯ কোটি ৮৬ লাখ টাকা।
একসময় অত্যন্ত লাভজনক হিসেবে বিবেচিত লুব-রেফ ২০২৪-২৫ অর্থবছরে ৬৬ কোটি টাকার রেকর্ড ক্ষতি দেখিয়েছে। ব্যাংকিং বিধিনিষেধ, এলসি সংকট ও ওয়ার্কিং ক্যাপিটাল ঘাটতির কারণে কোম্পানিটি প্রথমবারের মতো কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।
বাজারে তালিকাভুক্তির পর ২০২২-২৩ পর্যন্ত কোম্পানিটি নিয়মিত মুনাফা করেছে, এরমধ্যে ২০২০-২১অর্থবছরে সর্বোচ্চ ৩৬ কোটি ৪৩ লাখ টাকা মুনাফা করেছে। তবে অক্টোবর ২০২৩ থেকে এলসি জটিলতায় কাঁচামাল আমদানি ব্যাহত হয় এবং কোম্পানি বাধ্য হয়ে স্থানীয় বিক্রেতার কাছ থেকে কাঁচামাল সংগ্রহ করে উৎপাদন চালায়। ফলে ২০২৪ সালে কোম্পানির ক্ষতি হয় ১০ কোটি ৭৬ লাখ টাকা, যার আগের বছর লাভ ছিল ২০ কোটি ৪৭ লাখ টাকা।
লুব-রেফ আইপিও তহবিলের ১৩ কোটি ১০ লাখ টাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের বিশেষ নোটিশ ডিপোজিট অ্যাকাউন্টে রেখেছিল। ব্যাংকের তারল্য সংকটের কারণে কোম্পানি এ অর্থ উত্তোলন করতে পারেনি বলে জানা গেছে। সুদসহ আগস্ট ২০২৫ পর্যন্ত অব্যয়িত অঙ্ক দাঁড়িয়েছে ১৯ কোটি ৮৬ লাখ টাকা।
২০০১ সালে প্রতিষ্ঠিত লুব-রেফ ২০০৬ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। বর্তমানে তাদের ৬০ শতাংশ লুব্রিকেন্ট পুনর্ব্যবহৃত উৎস থেকে, আর ৪০ শতাংশ আমদানি করা বেস অয়েল থেকে উৎপাদিত হয়।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


