পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীদের স্বার্থে তিন দফা দাবি বিএমবিএ’র
নিজস্ব প্রতিবেদক: একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করাকে ‘কঠোর ও একতরফা সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। একই সঙ্গে সাধারণ শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় তিনটি নির্দিষ্ট প্রস্তাব জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিএমবিএ এই মন্তব্য ও দাবি জানায়।
সংগঠনটি জানায়, দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা গেছে—বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে পাঁচটি একীভূত ইসলামী ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডারদের শেয়ারমূল্য ‘শূন্য’ হিসেবে গণ্য করার ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণায় সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন।
বিএমবিএ জানায়, আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ব্যাংকের ভূমিকা ও কর্তৃত্বকে সম্মান জানানো হলেও, দীর্ঘদিনের সাধারণ বিনিয়োগকারীদের বৈধ বিনিয়োগকে একযোগে ‘শূন্য’ ঘোষণা করা একটি কঠোর ও একতরফা সিদ্ধান্ত, যা বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনেক শেয়ারহোল্ডার দেশের ব্যাংকিং খাতে আস্থা রেখে নিয়মিতভাবে বিনিয়োগ করেছেন এবং সব নিয়মকানুন মেনে চলেছেন। যথাযথ মূল্যায়ন, স্বতন্ত্র নিরীক্ষা এবং কোম্পানি আইন ১৯৯৪ অনুযায়ী শেয়ারহোল্ডারদের সম্মতি ছাড়া এই ধরনের সিদ্ধান্ত বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করতে পারে।
বিএমবিএ মনে করে, এই সিদ্ধান্ত বিনিয়োগকারীদের স্বার্থের পরিপন্থী এবং দেশের শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ ও আস্থা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। ব্যাংকিং খাতে দীর্ঘদিন ধরে আস্থা রেখে বিনিয়োগ করা বিদ্যমান শেয়ারহোল্ডারদের সম্পূর্ণভাবে অগ্রাহ্য করা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়।
সংগঠনটি সাধারণ শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় তিনটি প্রস্তাব উত্থাপন করেছে—
১. শেয়ারমূল্য নির্ধারণ প্রক্রিয়া পুনর্মূল্যায়নে স্বতন্ত্র ও যুক্তিসংগত মূল্যায়ন কমিটি গঠন করা।২️. চূড়ান্ত সিদ্ধান্তের আগে শেয়ারহোল্ডারদের মতামত ও ব্যাখ্যা উপস্থাপনের সুযোগ দেওয়া।৩️. একীভূতকরণ বা পুনর্গঠনের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে ক্ষতিপূরণ বা সমন্বিত সমাধান কাঠামো বিবেচনা করা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নীতিনির্ধারক ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর উচিত বিষয়টি মানবিক ও অর্থনৈতিক বাস্তবতার আলোকে পুনর্বিবেচনা করা। ব্যাংকিং খাতের স্থিতিশীলতা যেমন জরুরি, তেমনি বিনিয়োগকারীদের ন্যায্য অধিকারও সমানভাবে সংরক্ষণযোগ্য বলেও উল্লেখ করে বিএমবিএ।
মামুন/
পাঠকের মতামত:
- ৮৬ বার ‘স্যার’ বলেই আলোচনায় কৃষি কর্মকর্তা, ব্যাখ্যায় যা বললেন
- ভোট দিলেন না শাকিব, জানা গেল আসল কারণ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ২ কোম্পানির এজিএম
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শেষ পর্যন্ত বিদায় নিল তান্ত্রিকেরই দেশ
- বাংলাদেশের দুই বড় ইস্যুতে সতর্ক নজর দিল্লির
- খামেনির জানাজা ঘিরে চাঞ্চল্য, মরদেহ সংরক্ষণ নিয়ে যা জানা গেল
- সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বাড়লো ৫ হাজার ২১৩ কোটি টাকা
- ভাতার আবেদন নিয়ে বড় ঘোষণা, জেনে নিন পুরো প্রক্রিয়া
- আযমীকে নিয়ে সরকারের বড় ঘোষণা
- জরুরি বার্তা দিল ভারতীয় হাইকমিশন
- তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি
- ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা
- শক্তিশালী এল নিনোর সতর্কবার্তা দিল ডব্লিউএমও
- একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
- শেয়ারবাজারে কাঠামোগত সংস্কারে একগুচ্ছ প্রস্তাব
- আর্থিক প্রতিবেদন প্রকাশে বড় পরিবর্তনের আভাস দিলো বিএসইসি
- শেয়ারবাজার সংস্কারে বড় পরিকল্পনা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- কুমিরের সঙ্গে মেয়রের বিয়ে, ভাইরাল সেই অদ্ভুত আয়োজন
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- রোনালদোর পেনাল্টির আগে রহস্যময় উচ্চারণ
- বাবার জানাজায় যাচ্ছেন না মোজতবা খামেনি, সামনে এলো চাঞ্চল্যকর কারণ
- হলের বারান্দায় পতাকা টানিয়ে বিপাকে জাবি শিক্ষার্থী
- প্রধানমন্ত্রীর চীন সফরের পর নড়েচড়ে বসেছে ভারত
- শেষ মাসে চাঙ্গা পোশাক রপ্তানি, তবু অর্থবছরে ধাক্কা
- ভারত-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করতে ১১৬ জনের যৌথ উদ্যোগ
- জুলাই নিয়ে এমপির মন্তব্যে বিএনপি-এনসিপি মুখোমুখি
- মুক্তির পথে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
- মোদি-তাকাইচির 'ভাই-বোন' সম্পর্কের বার্তা
- স্কুলে না গিয়ে শিশুদের রাত জেগে খেলা দেখার আহ্বান
- খামেনির জানাজায় অংশ নিতে তেহরান গেলেন যারা
- মুখোমুখি দুই প্যানেল—শিল্পী সমিতিতে উত্তেজনার পারদ চরমে
- পাকিস্তানি শুনেই খাবার ফিরিয়ে নিলেন ভারতীয় লেখিকা
- ৯৯৯-এ মায়ের ফোনেই ধরা পড়ল ভয়ংকর সৎবাবা
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- নতুন আইন: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা
- এলপিজি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ
- তালিকাভুক্ত তিন কোম্পানির শীর্ষ পদে নতুন নিয়োগ
- ৮ তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ঋণমান প্রকাশ
- সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ
- জুলাই নিয়ে পোস্টে সমালোচনায় শাওন, পরে দিলেন ব্যাখ্যা
- সূচকে সাময়িক সংশোধন, উচ্চতায় ফেরার আশা বাজারসংশ্লিষ্টদের
- নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪ মন্ত্রী
- ০২ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০২ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- বিএসইসির নতুন সিদ্ধান্তে বদলে গেল শেয়ারবাজারের নিয়ম
- চার আর্থিক প্রতিষ্ঠানকে ৫ শর্তে টিকে থাকার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
- কর্ণফুলীর বিলাসবহুল অতিথিশালা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
- লোকসানের কারণে ডিভিডেন্ড দিতে ব্যর্থ ৪ ব্যাংক
- তালিকাভুক্ত দুই কোম্পানির নাম পরিবর্তনের অনুমোদন
- শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ কর প্রণোদনা ও নীতিগত সুবিধার ঘোষণা অর্থমন্ত্রীর
- দেশজুড়ে ছড়িয়ে পড়া আরবি পতাকা নিয়ে যা জানা গেল
- প্রায় ৪২ লাখ শেয়ার ক্রয় করলেন চারজন পরিচালক ও করপোরেট পরিচালক
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- ব্যাংকের ঋণ-আমানত সুদের ব্যবধান বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক
- সঞ্চয়পত্র নিয়ে বড় আপডেট দিল সরকার
- মুনাফা সত্বেও বিনিয়োগকারীদের হতাশ করল ১০ ব্যাংক
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- বাতিল হতে পারে ১,০০০ ও ৫০০ টাকার নোট
- মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা










