বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে ভারতের রাজনীতিতে ঝড়
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ একটি কংগ্রেসের সভায় গাওয়া নিয়ে ভারতের আসাম রাজ্যে রাজনৈতিক বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। এ ঘটনায় আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা বুধবার (২৯ অক্টোবর) সংশ্লিষ্ট কংগ্রেস সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, সোমবার (২৭ অক্টোবর) শ্রীভূমি জেলায় কংগ্রেস সেবা দলের এক সভায় দলের জ্যেষ্ঠ নেতা বিদ্যু ভূষণ দাস রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গেয়ে শোনান। গানটি মূলত ১৯০৫ সালে বঙ্গভঙ্গের বিরোধিতায় স্বদেশি আন্দোলনের সময় রচিত হয় এবং ১৯৭১ সালে বাংলাদেশ এটি জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করে।
মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা ঘটনাটিকে ভারতের জাতীয় অনুভূতির প্রতি “গুরুতর অপমান” বলে অভিহিত করেন। তিনি বলেন, “ওই গানটি ভারতের জাতীয় সংগীতের মতো শ্রদ্ধার সঙ্গে গাওয়া হয়েছে—এটি মেনে নেওয়া যায় না।”
তিনি আরও দাবি করেন, এ ঘটনা তথাকথিত ‘গ্রেটার বাংলাদেশ’ তত্ত্বের সঙ্গে সম্পর্কিত—যা তাঁর ভাষায়, পাকিস্তান-সমর্থিত একটি ভূরাজনৈতিক প্রকল্প। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জাকে একটি বই উপহার দেন, যার প্রচ্ছদে উত্তর-পূর্ব ভারতের অংশবিশেষ অন্তর্ভুক্ত একটি বিমূর্ত মানচিত্র দেখা গেছে বলে অভিযোগ ওঠে।
অন্যদিকে, লোকসভার কংগ্রেসের উপনেতা গৌরব গগৈ গান গাওয়ার ঘটনাকে সমর্থন করে বলেন, ‘আমার সোনার বাংলা’ বাংলাদেশের স্বাধীনতার আগে লেখা এবং এটি বাঙালির সাংস্কৃতিক ঐক্য ও আবেগের প্রতীক।
তিনি বলেন, “বিজেপির প্রতিক্রিয়া প্রমাণ করে তারা রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরাধিকার সম্পর্কে অজ্ঞ। বিজেপি একদিকে বাঙালি ভাষা ও সংস্কৃতিকে অবমূল্যায়ন করে, আবার নির্বাচনী স্বার্থে বাঙালি জনগোষ্ঠীকে ব্যবহার করে।”
মুয়াজ/
পাঠকের মতামত:
- শেয়ার কিনবেন পরিচালক ও উদ্যোক্তারা
- প্রশাসক নিয়োগের খবরে ব্যাখ্যা দিল জিএসপি ফাইন্যান্স
- পূবালী ব্যাংকের ডিভিডেন্ড কাঠামোয় পরিবর্তন অনুমোদন
- ‘দোকানে বিএনপির লোক বসবি না’
- মূলধন ঘাটতিতে ব্যাংক খাত, সিআরএআর ঋণাত্মক
- দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা তিন আ.লীগ নেতাকর্মীর
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’
- ‘নামাজ পড়তে চাইলে বাংলাদেশ-পাকিস্তানে যান’
- মোদি–মেলোনির রসিকতা, আবার আলোচনায় ‘মেলোডি’
- আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল
- তথ্য অনুসন্ধান ও কনটেন্ট তৈরিতে নতুন সুবিধা আনছে মেটা
- আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন
- ডিএসইতে অরেঞ্জ ইকোনমি সামিট, টেকসই বিনিয়োগের নতুন সন্ধান
- চ'ড়-থা'প্প'ড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ
- আশুরার সরকারি ছুটি নিয়ে নতুন তথ্য
- ফুটবল বিশ্বকাপে প্রিয় দল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী
- লুৎফুজ্জামান বাবরের নামে ছড়ানো বক্তব্য নিয়ে যা জানা গেল
- সোনালী লাইফের বড় আয়োজন, সম্মানিত হলেন সেরা পারফর্মাররা
- নিয়ম ভেঙে কমিশন দেওয়ার অভিযোগ, তদন্তের মুখে ৯ বিমা কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ইসলামী ব্যাংকের সংকট কাটাতে দ্রুত পদক্ষেপের দাবি
- রিং শাইনের স্থগিত আইপিও তহবিল ইস্যু নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
- আগামীকাল থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- ডিএসইতে লেনদেনের সময় বৃদ্ধি
- চার কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বাজারে দর সংশোধন
- ১৫ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন হিজরি বছরে পবিত্র কাবা শরিফে নতুন গিলাফ
- বিবাহ নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স লিগ—সবখানেই দেখা যায় এই দৃশ্য
- সারা বছর বৃষ্টির অপেক্ষায় থাকে যে মাছ
- দিল্লি ঘটনা নিয়ে জাহেদ উর রহমানের ব্যাখ্যা
- আদ্-দ্বীনের নির্বাহী পরিচালকের পদত্যাগ
- প্রাইম লাইফের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ন্যাশনাল ফিড মিলের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ডিম নিক্ষেপ থেকে হাতাহাতি—হাসনাতের সফরে নাটকীয় মুহূর্ত
- মঞ্চে ওঠার আগেই হামলা! এরপর যা করলেন সমর্থকেরা
- বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে অতিরিক্ত প্রভিশন রেখেছে এনসিসি ব্যাংক
- বার্জার পেইন্টসের ডিভিডেন্ড ঘোষণা
- গ্রাহকদের আস্থা ফেরাতে নতুন পদক্ষেপ ইসলামী ব্যাংকের
- নৌবীমা দাবির অর্থ পরিশোধ করল কর্ণফুলী ইন্স্যুরেন্স
- ৩ মামলায় জামিন পেলেন মমতাজ
- ভিসা আবেদনের আগে জেনে নিন নতুন নিয়ম
- আবারও গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- আগামীকাল থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- নিয়ম ভেঙে কমিশন দেওয়ার অভিযোগ, তদন্তের মুখে ৯ বিমা কোম্পানি
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ১১ কোম্পানি
- ‘হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’
- ডিএসইতে লেনদেনের সময় বৃদ্ধি
- সিকদার ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের পর নতুন দিগন্ত কমোডিটি এক্সচেঞ্জ
- বার্জার পেইন্টসের ডিভিডেন্ড ঘোষণা













