ইউনূস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পথে এস আলম গ্রুপ
নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ী এস আলম ও তাঁর পরিবার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশি আদালতে মামলা করেছেন। তাদের অভিযোগ, অবৈধ অর্থ পাচারের অভিযোগে সরকার যে পদক্ষেপ নিয়েছে, তাতে তাদের কোটি কোটি ডলারের ক্ষতি হয়েছে।
লন্ডনভিত্তিক ফিন্যান্সিয়াল টাইমস-এর বরাতে জানা গেছে, গত সোমবার এস আলম পরিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত বিশ্বব্যাংকের সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (ICSID)-এ এ আবেদন জমা দেয়। তবে মামলাটি নিয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিস কোনো মন্তব্য করেনি।
এস আলম পরিবারের পক্ষ থেকে অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার তাদের পরিবারের বিরুদ্ধে বিভিন্ন দমনমূলক ব্যবস্থা নিয়েছে। এসবের মধ্যে রয়েছে সম্পদ জব্দ, বাজেয়াপ্ত ও ধ্বংস করার মতো পদক্ষেপ।
অন্তর্বর্তী সরকারের দাবি, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে দেশ থেকে শত শত কোটি ডলার পাচার হয়েছে এবং সেই অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের গঠিত শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে বলা হয়, ওই সময়ে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার (২৩ হাজার ৪০০ কোটি ডলার) বিদেশে পাচার হয়েছে। এ অর্থ উদ্ধারের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
এস আলম গ্রুপ এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, আহসান মনসুরের দাবির কোনো ভিত্তি নেই। গত বছরের ডিসেম্বরে এস আলম পরিবারের আইনজীবীরা সরকারকে সতর্ক করেছিলেন যে, ছয় মাসের মধ্যে বিরোধ মীমাংসা না হলে তারা আন্তর্জাতিক সালিশি আদালতের দ্বারস্থ হবেন।
মামলার আবেদনে বলা হয়েছে, সরকারের সিদ্ধান্তে তাদের ব্যাংক হিসাব জব্দ, সম্পদ বাজেয়াপ্ত এবং ব্যবসায়িক কার্যক্রমে ‘ভিত্তিহীন তদন্ত’ চালানো হয়েছে। এছাড়া, তাদের বিরুদ্ধে ‘প্ররোচনামূলক গণমাধ্যম অভিযান’ পরিচালিত হয়েছে, যার ফলে শত কোটি ডলার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে তারা ক্ষতিপূরণের নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করেননি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ফিন্যান্সিয়াল টাইমস-কে বলেন, “যখনই আবেদন আমাদের হাতে আসবে, তখনই আমরা যথাযথভাবে উত্তর দেব।”
২০০৪ সালে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি (Bilateral Investment Treaty)-এর আওতায় এই মামলা দায়ের করা হয়েছে। ফিন্যান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী, এস আলম পরিবার বর্তমানে সিঙ্গাপুরে বসবাস করছে এবং ২০২০ সালে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করার পর ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করে।
পরিবারটির দাবি, সিঙ্গাপুরের নাগরিক হিসেবে তারা বাংলাদেশে ১৯৮০ সালের বিদেশি ব্যক্তিগত বিনিয়োগ আইন অনুযায়ী সুরক্ষা পাওয়ার অধিকারী। তবে প্রধান উপদেষ্টার কার্যালয় এ বিষয়ে কোনো মন্তব্য জানায়নি।
মুয়াজ/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে









