ইউরোপে মুসলমানদের নিরাপত্তায় নজিরবিহীন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: ইউরোপে মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত ও ইসলামভীতি (Islamophobia) মোকাবিলায় গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে নরওয়ে। দেশটি এবার ইসলামভীতি ও মুসলিমবিরোধী ঘৃণা–অপরাধ প্রতিরোধে একটি জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে।
‘স্টপ ইসলামোফোবিয়া’ নামের এই প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয় গত রোববার (১৯ অক্টোবর) রাজধানী ওসলোতে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা বা বৈষম্যমূলক ঘটনার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন করা।
নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে মুসলমানদের বিরুদ্ধে সংঘটিত ঘৃণামূলক ঘটনার তথ্য সংগ্রহ করে একটি পূর্ণাঙ্গ জাতীয় ডাটাবেস তৈরি করা হবে। এর ওপর ভিত্তি করে নরওয়ে সরকার ইসলামভীতি প্রতিরোধে কার্যকর নীতি ও পদক্ষেপ নিতে পারবে।
সম্মেলনের আয়োজন করে ইসলামিক ডায়ালগ নেটওয়ার্ক (IDN)। এতে দেশটির ইমাম, গবেষক, রাজনীতিক, তরুণ নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
ওসলোর মেয়র অ্যান লিন্ডবোয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বলেন,“একটি ন্যায্য ও ঐক্যবদ্ধ সমাজ গঠনে এমন উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। ঘৃণা ও বৈষম্য মোকাবিলায় ধর্মীয় সংগঠন, নাগরিক প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার মধ্যে সহযোগিতা বাড়াতে হবে।”
ইসলামিক ডায়ালগ নেটওয়ার্ক জানিয়েছে, ইসলামভীতি শুধু সংখ্যালঘু মুসলমানদের নয়, গোটা সমাজের গণতান্ত্রিক মূল্যবোধ ও পারস্পরিক আস্থার জন্য হুমকি। শিক্ষা, সংলাপ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে ঘৃণাবাদ মোকাবিলাই হবে এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য।
আগামী দিনে মসজিদ, সরকারি সংস্থা ও নাগরিক সংগঠনের কার্যক্রমেও এ প্ল্যাটফর্মের মাধ্যমে সহযোগিতা জোরদার করা হবে।
নরওয়ের এই নতুন উদ্যোগকে ধর্মীয় বৈষম্য মোকাবিলায় এক প্রমাণনির্ভর জাতীয় কৌশল হিসেবে দেখা হচ্ছে, যা দেশটির সামাজিক সম্প্রীতি ও ন্যায়বিচারের সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













