টনি ব্লেয়ারের নেতৃত্বে ফিলিস্তিনিদের ছাড়াই গাজা পরিচালনার ছক
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ দুই বছর ধরে ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত গাজা উপত্যকায় একটি নতুন আন্তর্জাতিক অন্তর্বর্তী প্রশাসন গঠনের পরিকল্পনা সামনে এসেছে। গত ২৯ সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা পরিস্থিতি নিরসনে ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন। এই পরিকল্পনার অংশ হিসেবে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে গাজা শাসনের জন্য সম্ভাব্য প্রধান হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সম্প্রতি, এই আন্তর্জাতিক প্রশাসনের একটি গোপন খসড়া পরিকল্পনা ফাঁস হয়, যেখানে টনি ব্লেয়ারের অধীনে গঠিত সম্ভাব্য অন্তর্বর্তী সরকারের সদস্যদের নাম উঠে আসে। তবে এতে একজন ফিলিস্তিনিরও নাম নেই, বরং সদস্যদের মধ্যে রয়েছেন ধনকুবের, কর্পোরেট ব্যাক্তিত্ব ও পশ্চিমা রাজনৈতিক সংযোগসম্পন্ন ব্যক্তি—যাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে।
নতুন এই প্রশাসনের নাম হবে "গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশন অথরিটি (GITA)", যেটি গাজায় সাময়িকভাবে সর্বোচ্চ রাজনৈতিক ও আইনগত কর্তৃত্ব চর্চা করবে। GITA কাজ করবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মিসরের ঘনিষ্ঠ সমন্বয়ে। এর মাধ্যমে গাজায় শাসন, নিরাপত্তা ও অর্থনৈতিক পুনর্গঠন পরিচালিত হবে— এমনটাই দাবি করা হচ্ছে পরিকল্পনায়।
খসড়া অনুযায়ী, অন্তর্বর্তী প্রশাসনের সম্ভাব্য চার সদস্যের নাম উল্লেখ করা হয়েছে:
সিগরিড কাগ – জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় বিশেষ সমন্বয়ক।
আরিয়ে লাইটস্টোন – আবরাহাম অ্যাকোর্ড পিস ইনস্টিটিউটের প্রধান ও ইসরায়েল-আমেরিকার ঘনিষ্ঠ ব্যবসায়ী ও ধর্মীয় নেতা (রাব্বি)। তিনি গাজায় "ত্রাণ" সরবরাহের জন্য প্রতিষ্ঠিত Gaza Humanitarian Foundation (GHF)-এর সঙ্গেও যুক্ত ছিলেন, যার কার্যক্রম ঘিরে ইসরায়েলি বাহিনীর হামলায় দুই হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছিলেন।
নাজিব সাওয়াইরিস – মিসরের অন্যতম ধনী ব্যবসায়ী, ওরাসকম গ্রুপের মালিক। আফগানিস্তান যুদ্ধ পরবর্তী “পুনর্গঠনে” যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। টনি ব্লেয়ারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত।
মার্ক রোয়ান – আমেরিকান ইহুদি ধনকুবের, অ্যাপলো গ্লোবাল ম্যানেজমেন্টের সিইও। তাঁর কোম্পানি সম্পর্কে সিএনএন বলেছে, “এটি প্রাইভেট ইক্যুইটির এক দানব, গলাকাটা মুনাফা অর্জনই যাদের প্রধান নীতি।”
এই প্রশাসনের কাঠামো নিয়ে ইতিমধ্যেই ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। ফাঁস হওয়া খসড়ায় কোথাও একজন নিরপেক্ষ বা স্থানীয় ফিলিস্তিনি প্রতিনিধি কিংবা জনপ্রতিনিধির নাম নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি ফিলিস্তিনিদের উপর একটি নতুন ধরনের 'কৌশলগত নিয়ন্ত্রণ' চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা, যেখানে তাদের সম্মতি বা অংশগ্রহণ নেই।
বিশ্লেষকদের মতে, যাদের নাম এসেছে তারা প্রত্যেকেই পুঁজিবাদ, কর্পোরেট নিয়ন্ত্রণ ও পশ্চিমা রাজনৈতিক অঙ্গনের অংশ। এদের দ্বারা গাজা পুনর্গঠনের নামে সেখানে বাণিজ্যিক স্বার্থ প্রতিষ্ঠা ও নিয়ন্ত্রণমূলক শাসনের ঝুঁকি বাড়বে। বিশেষ করে মার্ক রোয়ান ও সাওয়াইরিসের মতো ধনকুবেরদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে—গাজা কি আবারও আন্তর্জাতিক "বিনিয়োগ ও নির্মাণের পরীক্ষাগারে" পরিণত হতে যাচ্ছে?
মুসআব/
পাঠকের মতামত:
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













