ইসলামী ব্যাংকে উত্তপ্ত পরিস্থিতি: 'ছাঁটাইয়ের ফাঁদ' এড়াতে পরীক্ষা বর্জন
নিজস্ব প্রতিবেদক: কর্তৃপক্ষ ঘোষিত ‘বিশেষ দক্ষতা মূল্যায়ন’ পরীক্ষা বর্জন করার জেরে অফিস খোলার প্রথম দিনেই বেসরকারি ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় ব্যাপক উত্তেজনা ও বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। কর্মকর্তাদের অভিযোগ, এই পরীক্ষার আড়ালে তাদের ছাঁটাই করার পরিকল্পনা করা হয়েছিল। এই উত্তেজনার ফলে চট্টগ্রামের পটিয়া শাখায় দিনভর ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ ছিল।
অন্যদিকে, রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের একদল কর্মকর্তা গুরুতর অভিযোগ তুলেছেন। তারা জানান, পরীক্ষা বর্জন করার পর আজ কর্মস্থলে গিয়ে তারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন।
দেশের বেসরকারি আর্থিক খাতের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ইসলামী ব্যাংক একসময় জামায়াতে ইসলামী সংশ্লিষ্টদের নিয়ন্ত্রণে ছিল। তবে আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় ২০১৭ সালের ৫ জানুয়ারি ব্যাংকটি এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করে আগের পর্ষদ ভেঙে দেয় এবং ব্যাংকটিকে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত করে।
নতুন পর্ষদ আসার পর শনিবার (২৭ সেপ্টেম্বর) প্রায় সাড়ে ৫ হাজার কর্মকর্তার জন্য বিশেষ সক্ষমতা যাচাই পরীক্ষার ঘোষণা দেওয়া হয়। কর্তৃপক্ষ এই পরীক্ষায় অংশ নেওয়া বাধ্যতামূলক বলেও জানায়। তবে পরীক্ষায় মনোনীত কর্মকর্তারা অভিযোগ করেন, ব্যাংকটিতে পদগুলোতে প্রায় আট হাজার কর্মকর্তা কর্মরত থাকলেও শুধুমাত্র ২০১৭ সালের পরে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের জন্যই এই সার্কুলার জারি করা হয়েছে। তাদের সন্দেহ, এই পরীক্ষার মাধ্যমে ব্যাংকটিতে কর্মরত চট্টগ্রামের প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মকর্তাকে ছাঁটাই করার চক্রান্ত চলছে। এ পরিস্থিতিতে, মনোনীত সাড়ে ৫ হাজার কর্মকর্তার প্রায় শতভাগই বিশেষ সক্ষমতা যাচাই পরীক্ষা বর্জন করেন।
সপ্তাহের কর্মদিবস শুরুর প্রথম দিন, রোববার সকাল থেকেই চট্টগ্রামসহ সারাদেশের ইসলামী ব্যাংকের কয়েকটি শাখায় ব্যাপক উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সকালে চট্টগ্রামের পটিয়া উপজেলার পৌরসদরে অবস্থিত ইসলামী ব্যাংকের শাখা কার্যালয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জানা যায়, পরীক্ষা বর্জনকারী কর্মকর্তারা কাজে যোগ দিতে গেলে বর্তমান কর্তৃপক্ষের ‘আস্থাভাজন’ অন্যান্য কর্মকর্তারা তাদের বাধা দেন। বাধা পেয়ে তারা বাইরে আসার পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ওঠে এবং একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে লেনদেনসহ সকল কার্যক্রম বন্ধ করে দেয়।
খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দফায় দফায় লাঠিচার্জের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরপর ব্যাংকের ভেতরে-বাইরে পুলিশ মোতায়েন করা হয়। তবে দিনভর ব্যাংকের কার্যক্রম আর সচল হয়নি। এ বিষয়ে জানতে চাইলে ইসলামী ব্যাংকের পটিয়া শাখার ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সালেক মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং পরে আর সাড়া দেননি। তিনি শুধু জানান, ‘আমাদের কাজ আজ (রোববার) বন্ধ ছিল।’
বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের হালিশহর শাখার কর্মকর্তা নুরজ্জামান রয়েল বলেন, গতকালের অ্যাসেসমেন্ট টেস্টটি হাইকোর্টের রায় অনুযায়ী অবৈধ। তিনি অভিযোগ করেন, কর্মকর্তারা একযোগে পরীক্ষা বর্জন করার কারণে আজ সারাদিন ধরে তাদের সহকর্মী ভাই-বোনদের ওপর চরম নির্যাতন চালানো হয়েছে। ব্যাংকের বিভিন্ন শাখায় কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা, উপস্থিতি দিতে বাধা দেওয়া এবং কোনো সার্কুলার ছাড়াই গাদাগাদি করে আটকে রাখার মতো ঘটনা ঘটেছে।
রাঙামাটি জেলা শাখার কর্মকর্তা এমদাদ হোসেন বলেন, ব্যাংকের ভেতরের ও বাইরের সন্ত্রাসীরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং একটি বিশেষ রাজনৈতিক দলের বহিরাগতরা তাদের মারধর করেছে। তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রপাগান্ডা ও হুমকি চালানো হচ্ছে এবং ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনেও হামলার হুমকি দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাক্তাই শাখার জুনিয়র অফিসার মোহাম্মদ আশরাফুল হক ও হালিশহর শাখার জুনিয়র অফিসার সেকান্দর হায়াত আরমান। কর্মকর্তারা দাবি করেন, ৫ আগস্টের পর থেকে ইসলামী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা একটি ‘চিহ্নিত গোষ্ঠী’র দখলে চলে গেছে। তারা অভিযোগ করেন, রাতের অন্ধকারে অনিয়ম করে পদোন্নতি দেওয়া হয়েছে এবং গুদামের প্রহরীদেরও বিনা পরীক্ষায় অফিসার পদে উন্নীত করা হয়েছে।
তহা/
পাঠকের মতামত:
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত









