গর্ভবতী নারীদের সতর্কবার্তা ট্রাম্পের
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গর্ভবতী নারীদের জনপ্রিয় ব্যথানাশক ওষুধ টাইলেনল (প্যারাসিটামল) এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। তিনি বলছেন, এই ওষুধটির সঙ্গে শিশুর অটিজম-এর সম্ভাব্য সম্পর্ক থাকতে পারে, যদিও এটি বৈজ্ঞানিকভাবে এখনও প্রমাণিত নয়। ট্রাম্পের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন চিকিৎসক ও বিজ্ঞানীরা।
যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ ঘোষণা করেছে, প্যারাসিটামল জাতীয় ওষুধের প্যাকেজে একটি সতর্কবার্তা যুক্ত করা হবে, যেখানে উল্লেখ থাকবে এই ওষুধ শিশুর অটিজম এবং মনোযোগহীনতার (এডিএইচডি) ঝুঁকি বাড়াতে পারে।
এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, “টাইলেনল খাবেন না। খাবেন না। তবে কখনো কখনো প্রয়োজনে খেতে হতে পারে, সেটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে।” তিনি শিশুদের ভ্যাকসিন নেওয়া নিয়েও সন্দেহ প্রকাশ করে পরামর্শ দিয়েছেন, হাম, মামস ও রুবেলার মতো টিকা একসঙ্গে না দিয়ে আলাদা আলাদা দেওয়া উচিত।
ট্রাম্পের এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস এবং আমেরিকান কলেজ অব অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্টস। তাদের সভাপতি স্টিভেন জে. ফ্লেইশম্যান বলেন, “গর্ভাবস্থায় ওষুধের ঝুঁকি ও সুবিধা দুইই বিবেচনা করতে হয়। প্যারাসিটামল নিরাপদ ও গুরুত্বপূর্ণ ওষুধ, যা প্রায় অর্ধেক গর্ভবতী নারী ব্যথা ও জ্বর কমানোর জন্য ব্যবহার করেন।”
যদিও কিছু ছোটখাটো গবেষণায় প্যারাসিটামল ও স্নায়বিক সমস্যার সম্ভাব্য সম্পর্ক দেখানো হয়েছে, বড় গবেষণায় এর কোন প্রমাণ পাওয়া যায়নি। সুইডিশ এক সাম্প্রতিক গবেষণায় পাওয়া গেছে, যেসব শিশু গর্ভাবস্থায় প্যারাসিটামলের সংস্পর্শে এসেছিল, তাদের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই।
নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের বায়োএথিসিস্ট আর্থার ক্যাপলান ট্রাম্পের মন্তব্যকে ‘জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত নেতিবাচক’ বলে অভিহিত করে বলেছেন, “ট্রাম্পের বক্তব্য ভুল তথ্য ও প্রমাণের অভাবে তৈরি।”
এফডিএ বলেছে, প্যারাসিটামল গর্ভাবস্থায় জ্বর কমানোর একমাত্র অনুমোদিত ওভার-দ্য-কাউন্টার ওষুধ, তবে দীর্ঘদিন ধরে ব্যবহারে ঝুঁকি থাকতে পারে, যদিও কারণ-সম্পর্ক নিশ্চিত নয়।
আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস জানায়, অটিজমের কোনো একক কারণ নেই; এটি জিনগত ও পরিবেশগত উপাদানের মিলিত প্রভাব।
জাহিদ/
পাঠকের মতামত:
- ২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে ফিফার বড় চমক
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি
- ২০৭ শেয়ারে সবুজের হাসি, তবু কাটেনি বড় তিন খাতে হতাশার মেঘ
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি













