হাসিনা পালানোর পরও ভারতে ঝুঁকছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক : ভারত ভ্রমণে বাংলাদেশিরা আবারও শীর্ষ পর্যটক তালিকায় উঠে এসেছে। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিল মাসে ভারতে যাওয়া বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশিরা পঞ্চম অবস্থানে রয়েছে। ওই এক মাসে প্রায় ২৯ হাজার বাংলাদেশি ভারতে ভ্রমণ করেন। যদিও ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতা এবং ভারতের ভিসা সীমাবদ্ধতার কারণে এই তালিকা থেকে পিছিয়ে পড়েছিল, তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতির উন্নতি হওয়ায় বাংলাদেশি পর্যটকদের উপস্থিতি আবারও চোখে পড়ছে।
বর্তমানে ভারতীয় হাইকমিশন প্রতিদিন গড়ে দেড় থেকে দুই হাজার ভিসা ইস্যু করছে। যদিও সবচেয়ে চাহিদাসম্পন্ন ট্যুরিস্ট ভিসা এখনও চালু হয়নি, তবে চিকিৎসা ও ব্যবসা ভিসা সীমিত পরিসরে দেওয়া হচ্ছে। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর মহাসচিব আফসিয়া জান্নাত বণিক জানিয়েছেন, “ভারত বর্তমানে মেডিকেল ভিসাই বেশি ইস্যু করছে। ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় ভ্রমণকারীর সংখ্যা আগের মতো বাড়ছে না।”
বাংলাদেশ থেকে এখন সবচেয়ে বেশি যাত্রা হচ্ছে চিকিৎসার উদ্দেশ্যে। কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালুরুসহ ভারতের বিভিন্ন বড় শহরের আধুনিক হাসপাতালে প্রতিদিনই চিকিৎসা নিতে যাচ্ছে শত শত বাংলাদেশি। ব্যবসা ও শিক্ষা ক্ষেত্রেও জরুরি প্রয়োজনে কিছু ভিসা দেওয়া হলেও তা যথেষ্ট নয়।
ভারতের পর্যটন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালে দেশটিতে মোট ৯৫ লাখ বিদেশি পর্যটক গিয়েছিলেন, যার মধ্যে বাংলাদেশি ছিলেন ২১ লাখ ২০ হাজার — ওই বছরের মধ্যে যা সর্বোচ্চ। ২০২৪ সালের এপ্রিল মাসে ভারতে মোট ৬ লাখ ২৬ হাজার বিদেশি পর্যটক প্রবেশ করেন, যার মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক ছিল সবচেয়ে বেশি (১৬.৩%), এরপর যুক্তরাজ্য (১৩.৫%), অস্ট্রেলিয়া (৬.১%), কানাডা (৪.৮%) এবং বাংলাদেশ (৪.৬%)।
ভিসা ইস্যু কমে যাওয়ার প্রভাব পড়েছে বিমান সংস্থাগুলোর ওপরও। ইউএস বাংলা এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম জানিয়েছেন, আগে যেখানে ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করা হতো, এখন সেটি নেমে এসেছে মাত্র তিনটিতে। যাত্রী সংকটের কারণে ফ্লাইট কমাতে বাধ্য হয়েছেন তারা।
বর্তমানে বাংলাদেশিদের জন্য ১৪ ধরনের ভিসা অনুমোদিত থাকলেও ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় মূলত পর্যটন খাতেই সবচেয়ে বড় ধাক্কা লেগেছে। এক ভিসা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আগে বছরে প্রায় ১৬ লাখ ভিসা ইস্যু হতো, যার বড় একটি অংশ ছিল ট্যুরিস্ট ভিসা। এখন তা অর্ধেকে নেমে এসেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত ভ্রমণে বাংলাদেশিদের চাহিদা বরাবরই ছিল চিকিৎসা, শিক্ষা ও কেনাকাটার প্রতি কেন্দ্রীভূত। ফলে ট্যুরিস্ট ভিসা চালু না থাকলেও পুরোপুরি ভ্রমণ বন্ধ হয়নি। ভবিষ্যতে দুই দেশের সাংস্কৃতিক ঘনিষ্ঠতা, স্বাস্থ্যসেবা নির্ভরতা এবং বাণিজ্যিক সম্পর্ক বিবেচনায় নিয়ে ভারত সরকার ধাপে ধাপে ট্যুরিস্ট ভিসা চালু করবে বলে আশা করা হচ্ছে।
জাহিদ/
পাঠকের মতামত:
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- অপ্রতিম হত্যা: পুলিশের দাবির পরও যে ৩ বিষয় নিয়ে ধোঁয়াশা
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির আচরণ নিয়ে তোলপাড়
- তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি, অন্যদিকে ৬ এলাকায় সতর্কতা
- ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার বিক্রয় সম্পন্ন
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
- ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!













