বাজারে আধিপত্য নিয়ে রবি–জিপির লড়াই
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি) গ্রামীণফোনের এখতিয়ার চ্যালেঞ্জ খারিজ করে দিয়েছে। ফলে রবি আজিয়াটা দায়ের করা প্রতিযোগিতা-বিরোধী কর্মকাণ্ড সংক্রান্ত মামলা এখন আনুষ্ঠানিকভাবে এগোবে।
চলতি বছরের জানুয়ারিতে রবি অভিযোগ করে জানায়, গ্রামীণফোন ইচ্ছাকৃতভাবে সিমের দাম উৎপাদন খরচের নিচে নামিয়ে predatory pricing কৌশল নিয়েছে। এছাড়া বাজারে আধিপত্য বিস্তারের জন্য আক্রমণাত্মক কৌশল এবং খুচরা বিক্রেতাদের ওপর বৈষম্যমূলক শর্ত আরোপ করছে বলেও দাবি করে রবি।
অভিযোগের বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণফোন কমিশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলে। তবে সোমবার (২২ সেপ্টেম্বর) বিসিসি’র চেয়ারম্যান এএইচএম আহসান জানান, এই আপত্তি খারিজ করা হয়েছে। একইসঙ্গে তিনি বলেন, অভিযোগ গৃহীত হয়েছে এবং শিগগিরই শুনানির তারিখ ঘোষণা হবে।
রবির অভিযোগ অনুযায়ী, এসব কর্মকাণ্ড প্রতিযোগিতা আইন ভঙ্গ করছে, নতুন খেলোয়াড়দের বাজারে প্রবেশ কঠিন করছে এবং দীর্ঘমেয়াদে একচেটিয়া অবস্থান তৈরি করতে পারে। একই ধরনের অভিযোগ বাংলালিংকও করেছে, যার শুনানি আগামী মাসে অনুষ্ঠিত হবে।
১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত শুনানিতে রবি ও গ্রামীণফোন তাদের অবস্থান উপস্থাপন করে। বাংলালিংক অতিরিক্ত সময় চায় নিজের যুক্তি জানানোর জন্য। এর পরিপ্রেক্ষিতে রবি ও বাংলালিংক কমিশনের কাছে গ্রামীণফোনের বিরুদ্ধে তদন্ত, সিমের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
এ প্রসঙ্গে রবি আজিয়াটা পিএলসি’র চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, “আমরা কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাই। বাজারে আধিপত্যের অপব্যবহার রোধ ও ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিতে এই পদক্ষেপ ইতিবাচক ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, “এটি এমন একটি উদ্যোগ, যা উদ্ভাবনকে উৎসাহিত করবে এবং ভোক্তারা দীর্ঘমেয়াদে উপকৃত হবেন।”
অন্যদিকে গ্রামীণফোন এক বিবৃতিতে জানায়, তারা কমিশনের আদেশ সম্পর্কে অবগত হলেও এখনো আনুষ্ঠানিক কপি হাতে পায়নি। কোম্পানিটি দাবি করে, তারা প্রতিযোগিতা আইন মেনে ব্যবসা পরিচালনা করছে এবং কোনো অভিযোগই সত্য নয়।
গ্রামীণফোন আরও জানায়, টেলিযোগাযোগ খাত বিটিআরসি’র কঠোর নিয়ন্ত্রণে পরিচালিত হয়। টেলিযোগাযোগ আইন ২০০১-এর আওতায় বাজারে প্রবেশ, মূল্য নির্ধারণ এবং প্রতিযোগিতামূলক কর্মকাণ্ড সবই নিয়ন্ত্রক সংস্থা দ্বারা পর্যবেক্ষিত। কোম্পানির ভাষ্য, Significant Market Power (SMP) অপারেটর হিসেবে তারা কেবল বিদ্যমান কাঠামোর মধ্যেই কার্যক্রম পরিচালনা করছে।
এছাড়া প্রতিষ্ঠানটি স্পষ্ট করে জানায়, তাদের ব্যবসা পরিচালিত হয় নির্দিষ্ট নির্দেশনার অধীনে—যেমন অসম MNP লক-ইন, প্রচার অনুমোদন, ইন্টারকানেকশন চার্জ ইত্যাদি। গ্রামীণফোনের দাবি, এত কড়া নিয়ন্ত্রক পরিবেশে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং প্রতিযোগিতা দুর্বল করার কৌশল মাত্র।
মিজান/
পাঠকের মতামত:
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত









