সরকার পতনের আশঙ্কায় আরও যেসব দেশ
নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ এশিয়া থেকে শুরু করে পূর্ব এশিয়া, ইউরোপ এমনকি আমেরিকা— বিশ্বজুড়ে এখন এক অদ্ভুত রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। শাসকগোষ্ঠীর দুর্নীতি, স্বজনপ্রীতি, অর্থনৈতিক বৈষম্য, চাকরির অভাব এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ‘জেন জি’ প্রজন্মের তরুণরা দলে দলে রাজপথে নেমে পড়ছে। তাদের আন্দোলনের জোয়ারে ইতোমধ্যেই কয়েকটি সরকার পতন ঘটেছে, আশঙ্কার মধ্যে রয়েছে আরও অনেক দেশ।
শ্রীলঙ্কা : অস্থিরতার সূচনা
এই ধারাবাহিক আন্দোলনের সূচনা হয়েছিল শ্রীলঙ্কা থেকে। ২০২২ সালে দেশটিতে জ্বালানি, খাদ্য ও ওষুধ সংকট ভয়াবহ আকার ধারণ করে। দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে ওঠেন সাধারণ মানুষ। তরুণদের নেতৃত্বে লাখো মানুষ প্রেসিডেন্ট ভবন ঘেরাও করে। টিকতে না পেরে পালিয়ে যান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসা। এটি দক্ষিণ এশিয়ায় সরকার পতনের এক যুগান্তকারী সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলাদেশ : কোটাবিরোধী আন্দোলন থেকে সরকার পতন
২০২৪ সালে বাংলাদেশও রাজনৈতিক অস্থিরতায় জড়িয়ে পড়ে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন দ্রুত রূপ নেয় ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভে। দুর্নীতি, মুদ্রাস্ফীতি ও দমননীতির বিরুদ্ধে জেন-জি প্রজন্ম সবচেয়ে বেশি সরব হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নেপাল : ছাত্রদের নেতৃত্বে পরিবর্তন
বাংলাদেশের আন্দোলনের প্রভাব পড়ে নেপালেও। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে আন্দোলনে নামে। অচিরেই এই আন্দোলন বিক্ষোভের ঝড়ে পরিণত হয়। তীব্র চাপের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন।
ভারত : অস্থিরতার সঙ্কেত
ভারতে এখনো সরকার পতন হয়নি, তবে পরিস্থিতি উত্তপ্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কঠোর আইনশৃঙ্খলা ব্যবস্থা চালু করেছেন। তারপরও চাকরিপ্রত্যাশী তরুণদের আন্দোলন ক্রমশ তীব্র হচ্ছে। বিশেষ করে বিহারে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও বঞ্চনার অভিযোগে হাজার হাজার তরুণ রাস্তায় নেমেছে। মোড়ান সম্প্রদায়ের বিক্ষোভ যোগ হওয়ায় আন্দোলন আরও বিস্তৃত আকার নিয়েছে। অনেকেই মনে করছেন, ভারতের অস্থিরতা যদি দমন না করা যায় তবে তা সরকার পরিবর্তনের পথে নিয়ে যেতে পারে।
ফিলিপাইন থেকে ইন্দোনেশিয়া : পূর্ব এশিয়ার অস্থিরতা
শুধু দক্ষিণ এশিয়াই নয়, পূর্ব এশিয়ার দেশগুলোতেও তরুণদের বিক্ষোভ চলছে। ফিলিপাইনে অবকাঠামো প্রকল্পে দুর্নীতির অভিযোগে রাজপথ উত্তপ্ত। পূর্ব তিমুর ও ইন্দোনেশিয়ায় মুদ্রাস্ফীতি ও বেকারত্বের কারণে তরুণরা বিক্ষোভ করছে। সরকারগুলো সেনা ও পুলিশ নামালেও আন্দোলনের ঢেউ ঠেকানো যাচ্ছে না।
লাতিন আমেরিকা ও ইউরোপে অস্থিরতা
পেরুতে রাজনৈতিক অনিশ্চয়তা দীর্ঘদিন ধরেই চলছে, এবার তরুণদের আন্দোলনে তা আরও ঘনীভূত হয়েছে। ইউরোপেও ফ্রান্স ও সার্বিয়ায় ‘জেন জি’ প্রজন্ম সরব হয়েছে। ফ্রান্সে অর্থনৈতিক সংস্কার ও চাকরির অনিশ্চয়তা নিয়ে আন্দোলন হচ্ছে, আর সার্বিয়ায় দুর্নীতি ও নির্বাচনী কারচুপির অভিযোগে তরুণরা রাস্তায় নেমেছে।
যুক্তরাষ্ট্রেও তরুণদের চাপ
বিশ্বশক্তি যুক্তরাষ্ট্রও এ তরঙ্গ থেকে মুক্ত নয়। সামাজিক বৈষম্য, শিক্ষাঋণের বোঝা এবং ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে সরকারের ভূমিকা নিয়ে তরুণরা ব্যাপকভাবে প্রতিবাদ করছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আন্দোলন ছড়িয়ে পড়েছে রাজপথে। বিশেষজ্ঞদের মতে, আসন্ন নির্বাচনে এ আন্দোলনের প্রভাব পড়তে পারে।
বৈশ্বিক প্রেক্ষাপট
আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এটি কেবল কোনো অঞ্চলের সমস্যা নয়, বরং এক বৈশ্বিক প্রজন্মগত বিদ্রোহ। সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে সীমান্ত পেরিয়ে প্রতিবাদের স্লোগান ছড়িয়ে পড়ছে মুহূর্তেই। তরুণ প্রজন্ম দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে বিশ্বজুড়ে এক অভিন্ন ভাষায় প্রতিবাদ জানাচ্ছে।
বিশ্বের বিভিন্ন সরকার এখন এক অনিশ্চয়তার ভেতরে। কে কখন ক্ষমতা হারাবে, তা বলা কঠিন। তবে এতটুকু নিশ্চিত— ‘জেন জি’ ঝড়ে বিশ্ব রাজনীতির মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে।
জাহিদ/
পাঠকের মতামত:
- ২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে ফিফার বড় চমক
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি
- ২০৭ শেয়ারে সবুজের হাসি, তবু কাটেনি বড় তিন খাতে হতাশার মেঘ
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি













