বিএসইসি ও স্টক এক্সচেঞ্জকে অন্ধকারে রাখছে প্রতারক কোম্পানি
নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে এক ধরনের ‘সুনির্দিষ্ট কৌশল’ ব্যবহার করে কিছু কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিকভাবে দ্রুত বাড়তে দেখা গেছে। মাত্র দুই সপ্তাহ থেকে দুই মাসের মধ্যে কিছু শেয়ারের দাম দ্বিগুণও হয়েছে। মূলত কিছু কোম্পানি সংশ্লিষ্ট সুবিধাভোগীরা মিলে অবৈধভাবে শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে লাভ করছে। এতে তারা ‘আঙুল ফুলে কলাগাছ’ হলেও সাধারণ বিনিয়োগকারীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
অনেক বিনিয়োগকারী মাত্র কয়েক মাসে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন, আর বিপরীতে কোটি কোটি টাকার লোকসান সাধারণ বিনিয়োগকারীদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।
সাধারণ বিনিয়োগকারীদের অভিযোগ, শেয়ারবাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ও স্টক এক্সচেঞ্জের চোখে ধুলো দিয়ে নিয়মিত প্রতারণার আশ্রয় নিচ্ছে। তারা তথ্য গোপন করে কৃত্রিমভাবে শেয়ারের দর বাড়িয়ে অবৈধ সুবিধা নিচ্ছে। কিছু ক্ষেত্রে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরাও শেয়ারের দাম বাড়িয়ে বেশি মূল্যে বিক্রি করে কোটি কোটি টাকা কামাচ্ছেন। অথচ নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতার কারণে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় না।
বাজার বিশ্লেষকরা বলছেন, কিছু কোম্পানি পূর্ব পরিকল্পিতভাবে এসব কাজ করছে। তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিছু বিশেষ বিনিয়োগকারীর কাছে আগেই পৌঁছে দেয়, যারা প্রথমে কম দামে শেয়ার কিনে নেয়। এরপর ব্রোকারেজ হাউজের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এই তথ্য পৌঁছে যায়, ফলে শেয়ারের দর হঠাৎ বাড়তে শুরু করে। এই কৃত্রিম দরবৃদ্ধি স্থায়ী হয় না, যার ফলে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতি হয়। কোম্পানির কর্তাব্যক্তিরাও নিজের মালিকানার অংশ বিক্রি করে সুযোগ নিতে পারে।
গোপন তথ্যের আড়ালে দাম বেড়েছে যেসব শেয়ার
কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড: মাত্র দুই মাসের মধ্যে শেয়ারের দর ৯৩% বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। ৮ জুলাই শেয়ার লেনদেন হয় ১৯৯ টাকায়, আর ১ সেপ্টেম্বর ৩৮২ টাকা ৭০ পয়সা। ডিএসই-র জবাবে কোম্পানি জানিয়েছিল, ‘অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানে না’। তবে দুই মাসের মধ্যেই জানায়, তারা নতুন ইউনিট চালু করেছে যা এলপিজি সরবরাহ করবে এবং মুনাফা বাড়বে।
সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড: ২৯ জুলাই থেকে শেয়ারের দাম ৯৭% বেড়ে ১৫২ টাকা থেকে ২৯৯ টাকা ৮০ পয়সা হয়েছে। ডিএসই-এর চিঠিতে জানিয়েছিল, ‘কারণ জানি না’। পরে জানায়, তারা নতুন উৎপাদন ইউনিট চালু করবে।
মাগুরা কমপ্লেক্স পিএলসি: ১৭ কার্যদিবসে শেয়ারের দর প্রায় ৩১% বেড়েছে। ২৯ জুলাই ৮৭ টাকা ২০ পয়সা থেকে ২৪ আগস্ট ১১৪ টাকা। ডিএসই-র চিঠিতে ‘অজ্ঞাত’ কারণ জানায়, পরে জানায় নতুন মেশিনারিজ কিনবে।
মনোস্পুল বাংলাদেশ পিএলসি: ২৯ জুলাই থেকে শেয়ারের দর ২৫% বৃদ্ধি পেয়েছে। ডিএসই-র জবাবে জানিয়েছে ‘অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানি না’, পরে জানায় উৎপাদন সক্ষমতা বাড়াতে মেশিনারিজ কিনবে।
মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড:মাত্র ১৩ কার্যদিবসে শেয়ারের দাম ৩২% বেড়েছে, ২৪ আগস্ট ২৭ টাকা থেকে ১০ সেপ্টেম্বর ৩৫ টাকা ৭০ পয়সা। ডিএসই-কে জানায় ‘কারণ জানি না’। তবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) তাদের থেকে ৫০% ব্যাগ ক্রয়ের কথা নিশ্চিত করেছে, যা মুনাফা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
বাজার বিশ্লেষকরা স্টক এক্সচেঞ্জ এবং নিয়ন্ত্রক সংস্থাকে আরও সক্রিয় ও কড়া হওয়ার পরামর্শ দিচ্ছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আল-আমিন বলেন, “মূল্য সংবেদনশীল তথ্য থাকলেও যদি কোম্পানি তা গোপন করে, তাহলে সেটি প্রতারণা। আমাদের দেশে কোম্পানির জবাবদিহিতা এখনও কম। যথাযথ গাইডলাইন ও কঠোর নজরদারির মাধ্যমে এই সমস্যা মোকাবেলা করা সম্ভব।”
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সাইফুল ইসলাম বলেন, “স্টক এক্সচেঞ্জের সক্ষমতার ঘাটতি রয়েছে, যা কোম্পানির প্রতারণাকে চিহ্নিত করতে বাধা দেয়। স্টক এক্সচেঞ্জকে আরও সক্ষম হতে হবে।”
বিএসইসি মুখপাত্র মো. আবুল কালাম জানান, “ইনসাইডার ট্রেডিং নিষিদ্ধ এবং প্রমাণিত হলে কড়া জরিমানা করা হবে। তদন্ত কমিটি গঠন করা হয়।”
ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, “কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশের নির্দিষ্ট সময় আছে, এর আগে প্রকাশ নিষিদ্ধ। ইনসাইডার ট্রেডিং থাকলে তা তদন্ত করা হবে। আমাদের সার্ভিলেন্স ক্ষমতা বাড়ানোর কাজ চলছে।”
জাহিদ/
পাঠকের মতামত:
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা









