সালমান রহমানের শেয়ার কারসাজির নতুন অভিযোগে তদন্ত শুরু করল বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও সরকারের বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে নতুন করে শেয়ার কারসাজি ও অর্থপাচারের অভিযোগ উঠেছে। ব্যাংক ঋণ ব্যবহার করে শেয়ারবাজারে কারসাজির এই ঘটনায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
বিএসইসি জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের অধীনস্থ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রতিবেদন হাতে পাওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই প্রতিবেদনে দেখা গেছে, সালমান রহমানের সঙ্গে যুক্ত আটটি কোম্পানি ও ৩৪ জন ব্যক্তি প্রায় ৬ হাজার ৭৯৭ কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করেছে। প্রাথমিক অনুসন্ধানে শেয়ার কারসাজির প্রমাণও পাওয়া গেছে।
তদন্ত সূত্রে জানা গেছে, অস্তিত্বহীন বা কাগুজে কোম্পানির নামে বিভিন্ন ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ নেওয়া হয়, যার মধ্যে আইএফআইসি ব্যাংকও রয়েছে। তখন আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন সালমান এফ রহমান। এসব ঋণ সংশ্লিষ্ট আট কোম্পানির অ্যাকাউন্টে জমা হয় এবং পরবর্তীতে সেই অর্থ শেয়ারবাজারে ব্যবহার করা হয়।
অভিযোগ রয়েছে, এই অর্থ বিনিয়োগ করা হয়েছিল মূলত বেক্সিমকো গ্রুপসহ কয়েকটি কোম্পানির শেয়ারদর কৃত্রিমভাবে বাড়ানোর উদ্দেশ্যে। এ কারণে বিএসইসি মনে করছে, বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ করার মতো অনিয়ম এতে সংঘটিত হয়েছে।
তদন্তের আওতায় আসা প্রতিষ্ঠানগুলো হলো— অ্যাবসোলুট কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অ্যাপোলো ট্রেডিং লিমিটেড, বেক্সিমকো হোল্ডিংস লিমিটেড, জুপিটার বিজনেস লিমিটেড, নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ক্রিসেন্ট লিমিটেড, সেন্ট্রাল ল্যান্ড অ্যান্ড বিল্ডিং লিমিটেড এবং ট্রেড নেক্সট ইন্টারনাল লিমিটেড।
একইসাথে কমিটি বেক্সিমকো গ্রিন সুকুক ও আইএফআইসি আমার বন্ড-সংক্রান্ত অনিয়মও খতিয়ে দেখবে। অভিযোগ রয়েছে, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে বেক্সিমকো গ্রিন সুকুক বন্ডের মাধ্যমে ৩ হাজার কোটি টাকা এবং আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ জিরো কুপন বন্ডের মাধ্যমে আরও ১ হাজার কোটি টাকা সংগ্রহ করা হয়। যদিও এই বন্ডে আইএফআইসি ব্যাংক কেবল গ্যারান্টারের ভূমিকায় ছিল, কিন্তু বেক্সিমকো এটিকে ‘আইএফআইসি আমার বন্ড’ নামে প্রচার করে বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছিল।
বিএসইসির মুখপাত্র আবুল কালাম বলেন, “বিএফআইইউর প্রতিবেদনে পাওয়া তথ্য থেকে মনে হচ্ছে, শেয়ারবাজার ও ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের একটি চক্র সক্রিয় ছিল।” তিনি আরও জানান, তদন্ত শেষ হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


