মুনাফা বাড়াতে জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ নিচ্ছে হাক্কানী পাল্প
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস পিএলসি নতুন প্রযুক্তি নির্ভর উদ্যোগ গ্রহণের মাধ্যমে মুনাফা বাড়ানোর পরিকল্পনা করেছে। মাত্র ৮০ লাখ টাকা বিনিয়োগে দুটি জ্বালানি-সাশ্রয়ী প্রকল্প চালুর অনুমোদন দিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। এর মাধ্যমে বছরে প্রায় ৯৫ লাখ টাকার বেশি অতিরিক্ত মুনাফা অর্জনের আশা করছে প্রতিষ্ঠানটি।
শনিবার (০৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বোর্ড সভায় সিদ্ধান্ত হয়, কোম্পানি নিজস্ব তহবিল থেকে একটি হট ওয়াটার জেনারেশন সিস্টেম মেশিন এবং একটি ইন্ডাস্ট্রিয়াল এক্সস্ট গ্যাস বয়লার (ইজিবি) স্থাপন করবে।
এই দুটি প্রযুক্তি ব্যবহার করে বিদ্যমান গ্যাস জেনারেটরের বর্জ্য তাপ কাজে লাগানো সম্ভব হবে। এতে গ্যাসের উপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। যখন গ্যাসের দাম বাড়ায় অনেক শিল্পপ্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়েছে, তখন এই বিনিয়োগ হাক্কানী পাল্পের জন্য বড় স্বস্তি হিসেবে কাজ করবে।
কোম্পানির কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, নতুন যন্ত্রপাতি চালু হলে মাসে প্রায় ৭ লাখ ৭৭ হাজার টাকা বা বছরে ৯৩ লাখ ৫০ হাজার টাকা গ্যাস খরচ সাশ্রয় হবে।
এই প্রকল্পে ব্যয় হবে ৪০ লাখ টাকা। জেনারেটর থেকে উৎপন্ন গরম পানি অতিরিক্ত বাষ্পে রূপান্তরিত করে বর্তমান বয়লারের গ্যাস খরচ কমাবে। মাসিক সাশ্রয় হবে প্রায় ৩ লাখ ১৬ হাজার টাকা, যা বছরে ৩৮ লাখ টাকার সমপরিমাণ মুনাফা যোগ করবে।
এখানেও ব্যয় ধরা হয়েছে ৪০ লাখ টাকা। এটি জেনারেটর থেকে নির্গত গ্যাস ব্যবহার করে মাসে প্রায় ২৪ টন বাষ্প উৎপাদন করবে। এর ফলে মাসিক গ্যাস খরচ কমবে ৪ লাখ ৬০ হাজার টাকা, যা বছরে প্রায় ৫৫ লাখ ৫০ হাজার টাকার বেশি মুনাফা বাড়াবে।
প্রকল্পগুলো চালুর সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন হাক্কানী পাল্প ইতোমধ্যেই আর্থিক উন্নতির ইঙ্গিত দিচ্ছে। চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে কোম্পানির রাজস্ব ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৮ লাখ ২৭ হাজার টাকা। একই সময়ে নিট মুনাফা ৮৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৩ লাখ ১৭ হাজার টাকা। ফলে শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ২৮ পয়সা।
তবে এর আগের বছরটি ছিল কঠিন। ২০২৪ অর্থবছরে কোম্পানির নিট মুনাফা ৯৫ শতাংশ কমে মাত্র ৭ লাখ ৮ হাজার টাকায় নেমে এসেছিল। এর ফলে ক্যাশ ডিভিডেন্ড দিতে হয়েছিল মাত্র ২ শতাংশ, যা ৫ শতাংশের নিচে থাকায় কোম্পানিটি বর্তমানে শেয়ারবাজারে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- এআইয়ের কাছে জীবনের এই পাঁচ পরামর্শ চাইবেন না
- চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বেতন ছাড়াও যেসব সুবিধা পাবেন রাষ্ট্রপতি
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির এজিএম
- ‘এক নেতা, এক পদ’ নীতি, বিএনপিতে এবার কার ভাগ্যে কী আছে?
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
- এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী! যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
- বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য সুখবর
- শনিবার স্বর্ণ কিনলে কত টাকা লাগবে? দেখে নিন ২২ আগস্টের দাম
- মির্জা ফখরুলকে অভিনন্দন,যা বললেন ভারতের রাষ্ট্রপতি
- কবে বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর
- স্পেন-আর্জেন্টিনা ফাইনালের সংঘর্ষে এলো কঠোর শাস্তি
- দুই মন্ত্রীর দায়িত্ব পরিবর্তন
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ
- নতুন মন্ত্রিসভায় পাঁচজন, পূর্ণমন্ত্রী হলেন প্রতিমন্ত্রী
- মির্জা ফখরুলের শপথ, বঙ্গভবনে নতুন অধ্যায়ের সূচনা
- রাষ্ট্রপতির কার্যালয়সহ তিন সচিব পদে রদবদল
- দিল্লি সফর নিয়ে জল্পনা, কী বলছে ঢাকা?
- গণপিটুনির বদলে ২০০ রাকাত নামাজে মিলল শাস্তি!
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই




.jpg&w=50&h=35)






