‘মোদি চোর, অমিত শাহ চোর, বিজেপি চোর’
নিজস্ব প্রতিবেদক : ভারতের রাজনীতি ফের উত্তাল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পুরো বিজেপিকে আক্রমণ করে বলেছেন,‘মোদি চোর, অমিত শাহ চোর, বিজেপি চোর।’
এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। এর ফলে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংঘাত আরও তীব্রতর হয়েছে।
সংঘাতের সূত্রপাত কেন্দ্রীয় সরকারের নতুন অভিবাসন আইন ঘিরে। ১ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকার যে বিজ্ঞপ্তি জারি করে, তাতে বলা হয়—আফগানিস্তান, পাকিস্তান এবং একটি অপ্রকাশিত প্রতিবেশী দেশের সংখ্যালঘুরা, যারা ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে এসেছেন, তারা বৈধ কাগজপত্র ছাড়াই ভারতেই থাকতে পারবেন।
বিজেপি দাবি করছে, এটি মানবিক কারণেই নেওয়া সিদ্ধান্ত। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপকে ভোট-রাজনীতির ‘চাল’ হিসেবে বর্ণনা করেছেন।
বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন:“এই আইন কি সংসদে আলোচনা হয়েছে? স্থায়ী কমিটি বা সিলেক্ট কমিটিতে গেছে? একতরফাভাবে এত বড় সিদ্ধান্ত নেওয়া হলো কীভাবে?”
তার অভিযোগ, বিজেপি এই আইনের মাধ্যমে ভোটার তালিকায় জালিয়াতি করতে চাচ্ছে। তিনি আরও বলেন,“বিজেপি জিতবে না। এই আসনে থাকবে আমরা, থাকবে অন্যরা। বিজেপির কোনো অস্তিত্বই থাকবে না।”
মমতার বক্তব্যের সময় বিজেপি বিধায়কেরা কাগজ ছুঁড়ে প্রতিবাদ জানান এবং বক্তৃতা থামানোর চেষ্টা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ায় স্পিকার চার বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন।
মুখ্যমন্ত্রী বলেন,“বিজেপি মূলত বাঙালির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তারা আমাকে দমন করতে পারবে না।”
বিজেপি পাল্টা মমতাকে ‘চোর’ বলে স্লোগান তোলে, যার জবাবে মমতা আরও সরাসরি মোদি ও অমিত শাহের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বাকযুদ্ধ নিছক কথার লড়াই নয়, এর পেছনে রয়েছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে প্রচ্ছন্ন যুদ্ধ। বিজেপি যেখানে উদ্বাস্তুদের পাশে থাকার বার্তা দিচ্ছে, তৃণমূল সেটাকে ভোটব্যাংকের হিসাব হিসেবে দেখছে।
মমতার কঠিন ভাষা তার সমর্থকদের মধ্যে শক্তি সঞ্চার করছে, যদিও বিরোধীরা বলছেন, এটি তার রাজনৈতিক পরিণতির জন্য ঝুঁকিপূর্ণ।
নতুন অভিবাসন আইন এখন শুধু কেন্দ্র-রাজ্য সংঘাত নয়, বরং পুরো পশ্চিমবঙ্গের রাজনৈতিক চিত্রকে ঝড়ের মুখে ফেলে দিয়েছে।
তৃণমূল বলছে, বিজেপি রাজ্যের ভোটে বাইরের ভোটার ঢুকিয়ে প্রভাব বিস্তার করতে চাইছে। আর বিজেপির বক্তব্য, তৃণমূল ভিত্তিহীন আতঙ্ক ছড়াচ্ছে।
ভোটের আর মাত্র এক বছরেরও কম সময় বাকি। তার আগে এই সংঘাত যে আরও তীব্র হবে, তা বলাই বাহুল্য।
কেএইচ/
পাঠকের মতামত:
- ক্যাশ ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- দুই কোম্পানির আইপিও অর্থ ব্যবহারের হালনাগাদ অডিট রিপোর্ট জমা
- জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত
- মির্জা ফখরুলের শূন্য আসনে নির্বাচনের তারিখ জানাল বিএনপি
- ‘অনেক ক্লাস করতাম শুধু উপস্থিতির ৫ নম্বরের জন্য’
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- জেলেই মোবাইল ব্যবহার করছিলেন সাবেক এমপি, ফোনে মিলল পর্ন ভিডিও
- এবার ভারত থেকে ৫০০ টন ইলিশ বাংলাদেশে!
- ফারাক্কার নিচে বাংলাদেশের ‘পানির চাল’!
- প্রধানমন্ত্রীর ভারত না যাওয়ার ঘোষণায় বিদ্যুৎ নিয়ে তালবাহানা
- নবম পে স্কেলে স্বস্তি, তবে সামনে যে বড় চ্যালেঞ্জ
- সৌদি আরবে বিদেশি বিনিয়োগকারীরা যে ৭টি ভুল করে
- দুবাই নাকি সৌদি আরব: ব্যবসায়িক বিনিয়োগের জন্য কোন দেশ এগিয়ে?
- ১৩ সিটে একক লড়াইয়ের ছক জামায়াতের, থাকছেন যেসব হেভিওয়েট
- আজ ১৩ সেপ্টেম্বর নামাজের সময়সূচি: ঢাকাসহ সারাদেশ
- বাংলাদেশি টাকায় সকল দেশের আজকের টাকার রেট ১৩ সেপ্টেম্বর ২০২৬
- বর্জ্য ব্যবস্থাপনায় বড় পদক্ষেপ, চুক্তিতে পৌরসভা-স্কয়ার-ব্র্যাক
- ফেসবুক বিজ্ঞাপনের বিল দিতে আর কার্ডের প্রয়োজন নেই, জানুন নতুন নিয়ম
- ভারতে জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মুখ খুললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- বক্তব্যের মাঝেই বিদ্যুৎ চলে গেল, যা বললেন রাশেদ খান
- লটারি বাদ দিয়ে স্কুলে ভর্তি, দ্বিতীয়-নবম শ্রেণিতে নতুন নিয়ম
- পুলিশে বড় রদবদল, একসঙ্গে বদলি ৫ কর্মকর্তা
- ইসরায়েলের মুখোশ খেললেন ইসরায়েলিরাই
- জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভয়ংকর হিসাব সামনে
- দরপতনের চাপে ডিএসইর বাজার মূলধনে ধস
- যে কারণে টকশোতে অংশ নেওয়া নেতাদের ডাকলেন প্রধানমন্ত্রী
- রুমিন ফারহানার বাবার সাথে শেখ মুজিবের যা ঘটোছিল
- ‘বিশ্বসেরা অভিনেত্রী’ শেখ হাসিনা, বিস্ফোরক মন্তব্য হাফিজের
- ছাত্রদলের ২ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা
- অপরিশোধিত বিমা দাবি নিষ্পত্তিতে আইডিআর এর বড় উদ্যোগ
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- পে-স্কেল নিয়ে ৭ এসআরওতে থাকছে যাদের জন্য আলাদা নিয়ম
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- আগামী ১০ দিনে দেশের আবহাওয়ায় বড় পরিবর্তন
- সব ধর্মে একজন স্বামীর একাধিক স্ত্রী হলে সম্পত্তি ভাগ হবে যেভাবে
- কাগজে জন্ম, ৪৫ দিনেই মৃত্যু! ৭৪ শিশুকে নিয়ে চাঞ্চল্যকর কাণ্ড
- ২,৫৯৮ কোটি টাকার প্রকল্পের দায়িত্ব পেলেন বিতর্কিত সেই প্রকৌশলী!
- এক ক্লিকে ৩০০ খবর, আ.লীগের অপপ্রচারের রহস্য ফাঁস
- ১২ সেপ্টেম্বর ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের দর একনজরে
- সৌদির মরিয়া চেষ্টা, সরাসরি হামলায় ট্রাম্পের ‘না’
- যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও বদলে গেলো পৃথিবীর মানচিত্র!
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- ১২ টাকার বিদ্যুৎ ৪ টাকায়, ছাদ বিক্রি করছে বিদ্যুৎ
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- সোনার দামে বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা দক্ষিণে ৩ হেভিওয়েট মেয়র প্রার্থী, কঠিন সমীকরণে বিএনপি
- ডিবি হারুনের যত কোটি টাকার সম্পদ পাওয়া গেল
- শেনজেনের পর এবার এক ভিসায় মিলবে ৬ দেশ ভ্রমণের সুযোগ
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- জেলেই মোবাইল ব্যবহার করছিলেন সাবেক এমপি, ফোনে মিলল পর্ন ভিডিও
- প্রধানমন্ত্রীর ভারত না যাওয়ার ঘোষণায় বিদ্যুৎ নিয়ে তালবাহানা













