একমি পেস্টিসাইডস: বিএসইসি’র তদন্তে প্রতারণার চাঞ্চল্যকর তথ্য
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেড-এর বিরুদ্ধে বিনিয়োগকারী ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে গুরুতর প্রতারণার অভিযোগ উঠেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক তদন্ত প্রতিবেদনে কোম্পানিটির তালিকাভুক্তির আগের আর্থিক কারসাজি থেকে শুরু করে আইপিও অর্থের অপব্যবহার এবং বিনিয়োগকারীদের ভোট চুরির মতো চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
বিএসইসির তদন্তে দেখা গেছে, একমি পেস্টিসাইডস তালিকাভুক্তির জন্য আবেদন করার সময় তাদের আর্থিক প্রতিবেদনে অসংগতিপূর্ণ তথ্য দিয়েছে। যেমন: পাঁচ বছরের শেয়ারপ্রতি আয় (ইপিএস) এবং নগদ প্রবাহে (এনওসিএফপিএস) গরমিল পাওয়া গেছে। ২০১৯ সালের দ্বিতীয়ার্ধে হঠাৎ করে ৯৭ শতাংশ পরিশোধিত মূলধন বাড়িয়ে ১০৫ কোটি টাকা দেখানো হয়, যা তদন্ত কর্মকর্তাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে। এমনকি, একই প্রসপেক্টাসে স্বতন্ত্র পরিচালক সম্পর্কেও ভিন্ন ভিন্ন তথ্য দেওয়া হয়েছিল।
শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর কোম্পানিটি তাদের আইপিও তহবিল ব্যবহারের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম করেছে। তারা সময়মতো নিরীক্ষিত প্রতিবেদন জমা দেয়নি এবং অনুমোদিত খাতের বাইরে অর্থ ব্যবহার করেছে। সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, পরিচালকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে ঋণ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।
২০২১ সালে কোম্পানিটি সাউথইস্ট ব্যাংকে ছয়টি এফডিআর খুলে তা বন্ধক রেখে শান্ত এগ্রো অ্যান্ড ট্রেডিং ফার্মসকে ১৩ কোটি টাকা ঋণ দেয়। একইভাবে, ব্যবস্থাপনা পরিচালকের ছেলে শরীব ট্রেড সংস্থাকে সাত কোটি টাকা ঋণ দেওয়া হয়। এই বিশাল অঙ্কের ঋণ এখনো আদায় হয়নি, যা বিনিয়োগকারীদের ঝুঁকির মুখে ফেলেছে।
আইপিও প্রসপেক্টাসে উল্লেখিত কারখানা নির্মাণ ও নতুন কারখানা অধিগ্রহণের বিষয়েও বড় ধরনের গরমিল পাওয়া গেছে। তদন্ত দল সরেজমিনে গিয়ে দেখে, ১০ কোটি টাকা ব্যয়ে যে ইউনিটের কথা বলা হয়েছিল, সেটির কোনো অস্তিত্ব নেই। এর বদলে কয়েকটি ভাঙাচোরা ভবন ও একটি তিনতলা অফিস ভবন দেখানো হয়েছে। ব্যয় দেখানো হলেও সেটির কোনো প্রমাণ মেলেনি। নতুন কারখানা ও যন্ত্রপাতি অধিগ্রহণের ক্ষেত্রেও অগ্রগতি ছিল অস্বাভাবিকভাবে কম।
কোম্পানির বিরুদ্ধে সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ হলো ২০২৩ সালের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীর ভোট চুরি। তদন্তে প্রমাণিত হয়েছে, এক হাজার ২৪৬ জন বিনিয়োগকারীর ভোট কৌশলে হ্যাক করা হয়েছিল। ডিএসইর আইটি বিভাগও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। একটি মাত্র আইপি ঠিকানা থেকে একাধিক বিনিয়োগকারীর নামে ভোট দেওয়া হয়, যার ফলে শর্ত পূরণ না করেও আইপিও তহবিলের ব্যবহারের সময় বাড়ানোর প্রস্তাব পাস করানো হয়।
মামুন/
পাঠকের মতামত:
- ব্যাংকে বাড়ছে আমানত, কমছে সুদ; চাপে সঞ্চয়কারীরা
- টিকিট মিলছে না যাত্রীদের, রেলওয়ের ভেতরে কী চলছে?
- সুখবর! সরকারি চাকরিজীবীদের নিয়ে নতুন সিদ্ধান্ত
- ড. ইউনূস থেকে ইলন মাস্ক—রাবণের পোস্টারে যাঁদের ছবি
- বিমায় জালিয়াতি ও জঙ্গি অর্থায়ন বন্ধে কড়া নিয়ম জারি
- উপস্থাপিকা সামিয়া আফরিনের ভালোবাসার আবেগঘন গল্প
- বিদেশে বাংলাদেশিদের ব্যয়ের ধারেকাছেও নেই বিদেশিরা
- অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকসহ আটক নারী-পুরুষ ৮৪
- মৃত্যুর গুজবের মধ্যেই প্রকাশ্যে হাজির কিম জং উন
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ‘আমার চাকরি নিয়ে আমার চেয়ে বেশি টেনশন তাদের’
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ভারতের প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য
- ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
- ইশরাকের পদত্যাগকে যেভাবে দেখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমা অনিরাপদ ঘোষণা
- সামনে এলো নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট
- নাহিদ ইসলামের বক্তব্যের পর ইশরাকের বিস্ফোরক পোস্ট
- ডলারের বাজারে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- ‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে’
- ইশরাক বিতর্কের মাঝেই ববি হাজ্জাজের অনুসারীদের অভিযান
- যেভাবে গ্রেফতার হলেন ফজলুল হক আমিনী
- সরবরাহ সংকট কাটিয়ে মুনাফায় ফিরছে রানার, ডিভিডেন্ড বৃদ্ধিতে বাধা কোথায়?
- মুনাফায় উল্লম্ফন, সম্পদমূল্য বৃদ্ধি—প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ডে নতুন সম্ভাবনা
- আয় ও সম্পদমূল্য বাড়লেও যে কারণে ডিভিডেন্ড বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা
- ফিনিক্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি স্বামী -স্ত্রী, জানা গেল আসল সত্য
- সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন
- তিন ব্যাংকের এমডিদের নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- তৃণমূল থেকে প্রতিমন্ত্রী হয়ে ওঠা ইশরাকের বর্ণাঢ্য পথচলার গল্প
- ৪৭–১৩ গোলের হার, বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ
- ৮ মাসে কপাল পুড়ল তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর
- ব্যাংকিং খাতে সরকারের বড় সাহসী সিদ্ধান্ত
- ইশরাকের পদত্যাগ ও স্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে নতুন জল্পনা
- কেয়া কসমেটিকসকে ঋণ দিয়ে বিপাকে শেয়ারবাজারের চার ব্যাংক
- ভারতের শেয়ারবাজারে কালোমেঘ: উধাও ৪ লাখ কোটি রুপি
- আইসিসির নতুন নিয়মে বাংলাদেশের ক্রিকেটাররা কেন বিপাকে?
- জাপানের শ্রমবাজারে কর্মী পাঠাতে বাংলাদেশ-জাপান নতুন চুক্তি
- টিকটক ও ফ্রি ফায়ারের টানে ঘরছাড়াও ৩ শিক্ষার্থী
- লাফার্জহোলসিমের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশি পাসপোর্টেই ভিসা ছাড়াই ৩৫ দেশে ভ্রমণ
- তেলের দাম কমতেই স্বর্ণের বাজারে উল্টো চিত্র!
- এবার ক্ষমা চাইলেন সংসদ সদস্য ও বিএনপি নেতা
- বিলবোর্ডকে রাস্তা ভেবে ট্রাক চালালেন চালক
- অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন ইশরাক
- আর্থিক ঘাটতি পূরণে ৭ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি
- ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন এনসিপি নেতারা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)




